somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহযাত্রী যখন সুন্দরী! ;);););)

২০ শে মার্চ, ২০১৪ দুপুর ১:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজিমপুর থেকে মুহাম্মাদপুর যাইবো টিউশনিতে। উঠিলাম ঢাকার বিখ্যাতো তেরো নাম্বার বাসে! বসিলাম মাঝামাঝি এক সিটে! ইডেন কলেজের সামনে যেতেই হেল্পার চিৎকার শুরু করিলো-ধান্মন্ডী পনেরো,স্টার কাবাব,শঙ্কর,মুহাম্মাদপুর! এক ললনা কে দেখিলাম বিদ্যুতের লাহান হাতে এক খান বই সাইজের মোবাইল লইয়া উঠিতে। ললনা উঠিয়া আশে পাশে না তাকাইয়া সোজা আইসা বসিলো আমার পাশের সিটে! আমি তো অবাক,আজ তিন বছর অবধি এই বাসে যাতায়ত করি,আজকের আগ পর্যন্ত কোনো ললনা আমার পাশে বসে নাই! আর আজিকে কিনা চাদের ন্যায় ললনা আইসা বসিয়া আমারে কন্যা রাশির জাতক বানাইয়া দিলো।;);)

বেপার না,জানালার দিকে চাপ দিয়ে বসিয়া ললনা কে অনেক জায়গা দিয়ে নিজেকে নারীবাদী হিসেবে প্রকাশ করিবার চেষ্টা করিলাম। একটু পর ললনার বই সাইজের মোবাইল বাজিয়া উঠিলো। ললনা ধরিয়া কহিলো,”কে? কে?” একটু পর কহিলো,”রঙ নাম্বার।“ কিছুক্ষণ পর আবার ফোন,ললনা আবার বলিলো-“রং নাম্বার!” এরপর আবার ফোন,এবার আর রিংটন বাজিলোনা! বুঝিলাম ললনা,ফোন সাইলেন্ট করিয়াছে! তো ফোন ধরিয়া ললনা এবার ঝারি দেওয়া শুরু করলো,”কি পেয়েছেন,মেয়েদের নাম্বার পেলেই ফোন দিতে ইচ্ছে করে,এরকম ব্লা ব্লা ব্লা!” এই বলিয়া সে কাটিয়া দেওয়ার কিছুক্ষণ পর আবার ফোন, এবার আর সে ধরিলোনা! এভাবে আরো তিন চার বার ঐ নাম্বার থেকে ফোন আসিলো,আর ললনা ধরিলোনা! আমি পাশে বসিয়া মিটি মিটি হাসিতেছি! :P:P

অতঃপর আবার ফোন! এবার ললনা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকাইয়া কহিলো,”ভাইয়া,আপনি তো বুঝছেন বেপার টা,ভাল হয় যদি আপনি ফোনটা ধরে ঐ লোককে কিছু বলে দেন।“ এই কথা শুনিয়া আমার বুকের মধ্যে বিজলী চমকাইলো! বুকের মধ্যে ঢিব ঢিব এর উপস্থিতি সত্ত্বেও বলিলাম,”দেন ফোন টা!” ফোন ধরিলাম,ওপাশ থেকে ছেলে কন্ঠ,”হ্যালো,মিতা আছে?” আমি শুরু করিলাম,”দেখেন ভাই আপনি যেই নাম্বারে ফোন দিয়েছেন,সেই নাম্বারে ঠিক এক বছর আগে আমি ফোন দিয়েছিলাম। আজ এক বছর ধরে আমাদের সম্পর্ক। আপনি যদি এক বছর আগে আমার আগে ফোন দিতেন তাহলে হয়তো লাভ হতো!” ;);)এই কথা শুনিয়া ঐ পাশে চোরের মত কন্ঠ শুনিলাম,”সরি,ভাইয়া রঙ নাম্বার!” ফোন কাটিতেই আমি বুঝিলাম,আমি কি কথা বলিয়া ফেলিয়াছি! মাথা,দেহ সারা শরীর কাপিতে লাগিলো! মেয়েটাকে ফোন দেওয়ার জন্য হাত বাড়ালাম! মেয়েটি আমার দিকে হা করে তাকিয়ে আছে। লজ্জায় তার মুখ পুরাই লাল।
আমি আস্তে করে বললাম,সরি! কাজ হইলোনা মনে হয়! মেয়েটি আমার দিকে এমন ভাবে তাকিয়ে ছিল যেনো সে ভূত দেখেছে!

বাস তখন পৌছালো ধানমন্ডী পনেরো তে! মেয়েটি আমার হাত থেকে ফোন টি নিলো! কানের কাছে আস্তে করে বললো,একটু নামবেন! এড়াতে পারলাম না,কি আছে জীবনে এই টাইপের একটা সাহস নিয়ে নেমে পড়লাম পিছু পিছু! এরপর কি হইলো সেসব না হয় পরে শুনলেন। তারপর থেকে প্রতি সপ্তাহে এক দিন যায় ধানমন্ডী পনেরোতে! এখন আর বাস থেকে পিছু পিছু নামিনা,পাশাপাশি ই নামি! ;);)
৩০টি মন্তব্য ২৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×