মধ্যবিত্তের সুখেরা ধুমধাম বাসা বেঁধে ফেলে,
হালকা ডাল আর আলুভর্তার কেমেস্ট্রিতে-
দু'বছরে একবার আনা বাইশ টাকার ইলিশে,
বাবাদের সাদা কালো চশমার রঙ্গিন স্বপ্নে.
প্রতি ঈদে হয়না-
ছেলেরা মাকে একটা শাড়ি দেয়,
কে চেয়েছে স্বণের গয়না?
বাস ট্রেনে এর সেকেন্ড ক্লাসে,
এক কাপ কফিতে-
মধ্যবিত্ত সুখ হাসি হয়ে থাকে.
দিন থেকে দিনে,
লাল ফিলিপসের বাল্বে- পুরোন দুঃখ রঙ্গিন হতে থাকে,
টুকরো টুকরো মধ্যবিত্তে- সুখ বাসা বেঁধে থাকে.
মধ্যবিত্ত তুমি মাসের শেষ তারিখে হাস্যজ্বল টিউশনির বেতন,
তুমি বৃষ্টির সন্ধ্যায় টং দোকানের একটি চায়ের কাপ-
আশার অন্তীম নিবেদন.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


