দিঘীর কালচে জলে পা ডুবিয়ে-
আজ নাকি চাঁদ কবিতা লিখবে,
আমার অভিমানী নিকোটিনেরাও মিশে যাবে কুয়াশাচ্ছন্ন শীতের বাস্প বাস্প মেঘে-
প্রজাপতিরাও ভিড়বে মৃত বাতাসের উত্তাল ভীড়ে.
কত সীমাই না আমি অতিত্রূম করেছি-
ছুটে গিয়েছি অযুত নিযুত আলোকবর্ষ দূরে-
ছুয়েছি শনির নিলাভ বলয়-
শুনেছি নক্ষত্রের বিষন্ন গান,
এই পৃথিবীর সমস্ত সমাধি ছুয়ে-
আমি খুঁজেছি তোমার হৃদস্পন্দন.
-কোথাও পাইনি আমি,
-কোথাও পাইনি তোমায়.
-অবশেষে ছুয়েছিলাম নিজের হৃদয়-
-আহা,আছো তুমি.
যেন সেদিনের কথা-
এই ধুসর পৃথিবীর মৃত পৃষ্ঠায় প্রিয় তুমি,
অভিমানী নিকোটিনে ভেজা-
চন্দ্রপক্ষের এক বিষন্ন কবিতা.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




