এক অবিরাম বর্ষনে আমি মিশে যেতে চাই-
চাই উত্তাল মেঘনা শরীরে মেখে,
প্রেমিকার লেপটানো কাজলে মিশে যেতে.
এই শহুরে বৃষ্টিতে ভেজা দাঁড়কাকের ইলেক্ট্রিক অপেক্ষা আমার ভাল লাগেনা-
ভাল লাগে বিস্তৃত সবুজ ধানক্ষেতে দুরন্ত দাপাদাপি-
শ্যাওলায় কালচে দিঘীতে কিশোরের দুধর্ষ ঝপাস শব্দ,
কিংবা অনন্ত মেঘমালার এক অবিরাম বৃষ্টির দিন.
অক্লান্ত বৃষ্টির ঝুমঝুম শ্লোকে-
নগরের সব পাপ আজ মাটিতে মিশে যাক-
আয় বৃষ্টি আয়.
সাঁঝ কাঁপানো বৃষ্টির-
থর থর বর্ষনে,
আজ আমি মুগ্ধ হতে চাই.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


