বাঁকখালী কি এক অন্তহীন শোকে,
তুমি বড় শুকিয়ে গেছ-
রুগ্ন হয়ে গেছ,
ছেঁড়া শরতের গাঢ় মেঘ নিয়ে-
শর্তহীন ভালবাসার গভীর বিশ্বাসে,
আজকাল নাকি তুমি গভীর আবেগে মোহনায় ছুটে যাও না,
যে এক গাঢ় ভালবাসায়, সাগর মোহনায়-
এক সবুজ বনভুমি জন্ম নিয়েছিল তা আর অগ্রাসী হলো না,
হলো না রুক্ষতার মুক্তি.
শুনেছি,
আজকাল নাকি নক্ষত্রের রাতে তুমি বিষাদের গান শোনো,
সূর্যাস্ত উদয় তোমার কোলে আশ্রয় নেয়,
আর তুমি মন খারাপ করে থাকো,
পৃথিবী বড় নিষ্ঠুর,বাঁকখালী,
-জানো নাকি?
তাই আমি মাঝে মাঝে আদিমতায় বিশ্বাসী হয়ে পড়ি,
ভেদাভেদ ভুলে,
তুমি সাগর একসাথ হয়ে,
উশৃঙ্খল লাল কাকড়া আর উত্তাল স্রোত রাতে,
আজস্র নক্ষত্রের ঘুমপাড়ানি শ্লোকে,
সাগর তোমার প্রথম দেখায় যে অরন্য সৃষ্টি হয়েছিল তা নগর বন্দর দখল করে নিক,
সবুজ অরন্যের অগ্রাসী শ্লোগানে,
নগরের সোডিয়াম জোছনা রাজপথ স্পর্শ না করুক,
বাঁকখালী আমি স্বপ্ন দেখি-
তুমি দেখো নাকি?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


