তুমি রাজি না হতেই পারো-
আমিও পারি বিষন্ন তারায় তাকিয়ে হাজার রাত কাটাতে,
কার কি যায় আসে?
জীবন তো কেটে যাবে.
আমি স্বপ্ন দেখতেই পারি,
পারি প্রচন্ড বসন্তঝরা উজ্জ্বল রাস্তায় তোমায় নিয়ে হেঁটে যেতে,
কিংবা অবিরত ঝমঝমে বৃষ্টিতে টিএসসিতে এক চাদরে নিজেদের জড়িয়ে,
এক কাপ উষ্ণ চা ভাগাভাগি করে খেতে,
না হয় আমার আধপোড়া সিগারেটে হালকা এক চুমুকই দিলে,
তাতে সমাজের কি আর আসে যাবে?
উষ্ণ বিনিদ্র হলুদ চাঁদমাখা রাস্তার ল্যাম্পপোষ্ট নেভার লাগাতার উত্সবে তোমার বাসার রাস্তা আরো দীর্ঘ হোক,
রিকশার প্যাডেল থেমে থেমে চলুক,
ঘন কুয়াশা ঢাকা রাস্তার সস্তা দোকানে-
ধোঁয়া ওঠা চায়ের গাঢ় নিশ্বাসে-
তোমার ঠোঁটের ক্লান্ত উষ্ণতারা আশ্রয় নিক,
অবিরত দক্ষিনের রাতজাগা বাতাসে-
রাতের বিষন্ন তারারা ঘুমে ঢুলুঢুলু হয়ে গেলেই,
আমি স্বপ্ন দেখতে পারি,
আর তুমি রাজি না হতেই পারো.

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


