ঘুম থেকে উঠেই শুনলাম পাখিটা মারা গেছে.মৃতদেহটি খাঁচার এককোনে পড়ে আছে দেখলাম. শেষরাতে দেখেছিলাম সে খুঁটে খুঁটে খাবার খাচ্ছে. পানি পাল্টে দিয়েছিলাম.তার চোখে কি কৃতঞ্জতা ছিল?জানি না. সঙ্গীনী পাখিটা আজ আর ডাকছে না,মৃতদেহটিকে বার বার নাড়াচ্ছে.হয়তো মনে করেছিল ঘুমাচ্ছে.ইদানিং পাখিটা বেলা অবেলায় ঘুমাতো. পাখিটা বড় অসুস্হ ছিল,দুর্বল ছিল,খেতে পারতো না. সঙ্গীনী পাখাটি খাবার ঠোঁটে নিয়ে খাওয়াতো,পাখা দিয়ে আগলে শীত থেকে বাঁচাতো. আমি দরিদ্র মানুষ .তারপরেও পাখিটিকে ৬৫ টাকা রিকশা ভাড়া দিয়ে, ১০০ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখিয়েছিলাম. পাখিটা বাঁচলো না. পাখিটার হলুদ সবুজ পালকগুলো ঝাড়ু দেওয়া হচ্ছিল,সঙ্গীনী পাখিটার সকাতর নীবর দৃষ্টি দেখে মৃতদেহটিকে খাঁচা থেকে বের করার মানসিক শক্তি পাচ্ছিলাম না. প্রথম প্রথম পাখিটা কিচির মিচির করে আমার ঘুম ভাঙ্গাতো, উজ্জ্বল রোদ হতে ওম নিতো, সঙ্গীনীর সাথে খেলতো,আমি দেখতাম. আজ সারাদিন সঙ্গীনী পাখিটা তেমন ডাকাডাকি করেনি,খাঁচার যেখানে মৃতদেহটি ছিল সেখানেই বসে ছিল,তেমন খাবারও খায়নি. খুব দ্রুত আরাকটা পাখি কিনে আনতে হবে. আবারও খাঁচাটা আমাকে জীবনের গান শোনাবে. তবে যে আঁচড় পাখিটা বুকে এঁকে দিয়ে গেল তা আমাকে বহুদিন ভোগাবে.
আলোচিত ব্লগ
=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ের ওপারে অপেক্ষা

-একটি অসমাপ্ত প্রেমের গল্প
শীতের সকাল।
রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন
আলপিন!!!!!

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন
সময়ের পরিক্রমায়.....
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন
মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!
২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।