somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রিয় মা কিংবা জোছনার কাছে চিঠি

০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয় মা,
কেমন আছো,আশা করি ভালো। আমি ভালো আছি। তোমায় গতরাতে স্বপ্নে দেখলাম। দেখলাম আমার প্রচণ্ড জর । তুমি মাথার কাছে বসে বসে কোরআন শরীফ পরছ। দেখলাম বাবা দরজা দিয়ে ঢুকলেন। কি আজব কান্দ, বাবাতো সেই কবে মরে গেছেন ,বুঝলাম স্বপ্ন দেখছি তারপরপরই দেখলাম আমি আকাশে উড়ছি । হটাত মাটিতে পড়ে গেলাম । ঘুম ভেঙ্গে গেল। দেখলাম আমি আমার খাট থেকে মেঝেতে পড়ে আছি। দূরে আমার দু মেয়ে রিশা আর নিশা আমার খাট থেকে পড়ে যাওয়া দেখে হাসছে । আমিও হাসলাম। তাদের মা রান্না ঘর থেকে ছুটে এলো। খুব হাসাহাসি হলো, বুঝলে মা। মেয়ে দুটো জমজ হওয়ায় আমি মাঝে মাঝে বুঝি না কোনটা কে । তাদের মা ঠিকই বুঝে,এমন কেন বলতো, মায়েদের কি আলাদা কোন ক্ষমতা থাকে? শেষবার যেবার তোমাদের ছেড়ে বার্লিন এলাম বড় খারাপ লেগেছিল। যতটা না সবার জন্য তার চেয়ে বেশী তোমার জন্য । আমিতো আর দেশে ফিরলাম না, আচ্ছা তুমি কি বুঝতে পেরেছিলে যে তোমার সাথে আমার আর দেখা হবে না? নাহয় আমন হু হু করে কাঁদলে কেন? প্রতিবার যখন ফোন দিতাম তুমি শুধু একটা কথাই বলতে,বাবা ভাল আছিস তো ? মেঝ ভাই ফোন কেড়ে নিত । তোমাকে বলতো আরে ওর টাকা খরচ হচ্ছে । তুমি ফোন ছেড়ে দিতে। মেঝ ভাই বেশি করে টাকা পাঠাতে বলত। টাকা পাঠাতাম । তোমাকে যে এক্সট্রা টাকা পাঠাতাম তাও তুমি ওদের দিয়ে দিতে। আচ্ছা মা তুমি এত বোকা কেন । আমার না মাঝে মাঝে গ্রামের শীতের কথা মনে পরে। ভোরবেলায় বাড়ির সবার জন্য পিঠা বানাতে। আমার পিঠাটা ছোট হত। তুমি আমাকে বলতে, তুমি ছোট তাই তোমার পিঠাও ছোট। মনে আছে অনেক ছোটবেলায় একবার ভুতের গল্প শুনে ভয় পেলাম, জ্বর উঠে গেল, তুমি সারারাত কোলে করে রাখলে। ইদানিং এসব কেন যেনো বেশী মনে পরে। জানো মা, বার্লিনেও জোছনা হয় তবে গ্রামের বাড়ীর ঘোলাটে জোছনা এখানে পাই না, কেমন যেন শহরের নিয়ন বাতির মত । মনে পরে একবার খুব বৃষ্টি হল। আমি,তুমি,মেঝ ভাই আর আব্বা খুব করে ভিজলাম? বাবার মতন কঠিন মানুষও ঐ দিন হটাত বড় ভাইকে মনে করে কেঁদেছিল। মা বাবারা এত অদ্ভুত হয় কেন বলতে পারো ? আচ্ছা,আব্বাকে তো বড় ভাইয়ের পাশেই কবর দেওয়া হয়েছিলো,তাই না? আজকাল বড় আফসোস লাগে , আমি তো সব হারালাম , টাকার পিছে দৌড়ে সব হারালাম। তোমায় কষ্টের কথা বলতে ইচ্ছা করে না। চিঠির শুরুতে প্রিয় মা লিখেছিলাম। প্রিয় শব্দটা লিখতে শরম লাগছিলো। তোমার প্রতি যে ভালবাসা তা কখনই তোমাকে দেখাতে পারি নি। তাই বোধহয় আজ প্রিয় শব্দটা লিখতে হাত আটকে যাচ্ছিল। পরে ভাবলাম এ চিঠি তো আমি পোস্ট করব না। তাই প্রিয় লেখতেই পারি। বহুদিন গ্রামে যাই নি, খুব বেশিদিন বোধহয় বাঁচবও না । যে সব দিনে উথাল পাথাল জোছনায় তোমার কবরে বরই পাতার বিচিত্র নকশা হয়, প্রচণ্ড বাতাসে চারপাশ থর থর করে কাপে, বড় ইচ্ছা হয় বুঝলে,তেমনি এক দিনে একরাশ কোমল জোছনায় তোমার পাশে ঘুমিয়ে যাই।


সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১৩ দুপুর ২:৫৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×