somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হুমায়ূন আহমেদের পাতায় এলোমেলো হালকা আঁকিবুঁকি

২৮ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


- হিমু, তুমি একজন মানুষিক ভাবে অসুস্থ মানুষ, মিসির আলি গাল চুলকালেন।
-আমি তাকিয়ে আছি, আমি মিসির আলির টিনের ঘরে বসে আছি পাক্কা ৮ ঘন্টা,বৃষ্টি পড়ছে,টাং টুং টাং টূং, ভদ্রলোক কোথায় যেনো গিয়েছিলেন, এসেই শুনলেন আমি তাকে মহাখালি নিয়ে যেতে এসেছি.
-তুমি এসেছ দুপুর বারোটায়, এখন রাত ৮ টা, রুনি বলল তুমি নাকি নড়াচড়াও করো নি? রুনি তোমার হলুদ পাঞ্জাবী, জটবাধা চুল,খালি পা দেখে মনে করেছিল তুমি জ্বীন ভুত টাইপ।
-কিছু খাবে?
-জ্বী স্যার।
-আমি খাচ্ছি,ঘানির নাক মুখে ঝাঁজ তোলা সর্ষের তেল দিয়ে গরম ভাতে কাঁচামরিচ ডলে খাচ্ছি। মনে হচ্ছে মিসির আলি অর্থ কষ্টে আছেন, আগে যতবারই এসেছি খিচুড়ী খাইয়েছেন।
-তো হিমু, আমরা কোথায় যাচ্ছি? তুমি আট ঘন্টা শুধু শুধু বসে থাকবে না।
-স্যার প্রথমে আমরা যাবো নিউমার্কেট, নিউমার্কেটের ঝাল মুড়ি খুব মজা, তারপর টীএসসি তারপর রাত বারোটায় ঈদের ঘন্টা বাজলেই মহাখালি ফ্লাইওভারের নিচে ঈদ বিতরন কর্মসুচী।
-আমরা বের হলাম,যা হওয়ার তাই হলো, জ্যামে জুমে বৃষ্টিতে ভিজে আমার হলুদ পাঞ্জাবীর অবস্থা কেরাসিন, মিসির আলী বিরক্ত মুখে চশমা মুছছেন।
বারোটা বাজার ঠিক আগে মহাখালি পৌছালাম।
-এক্সকিঊজ মি স্যার, আপনিই কি হিমু?
-আমি হাসলাম
-স্যার আপনার ফেসবুক আইডি আছে?
- নো ব্রাদার, আমার সেন্ডেলই নেই আবার ফেসবুক আইডি।
-নেন, আমার কার্ডটা রাখেন,এটা আমার ফেসবুক কার্ড,আইডির ইমেইলটা দেওয়া আছে, প্লিজ এড মি।
মিসির আলি গম্ভীর হয়ে আছেন, তিনি সম্ভবত “কেস হিস্ট্রী অফ আ ফেসবুক ম্যানিয়াক”, “ একাকিত্ব বনাম দোকাকিত্ব ফেসবুক” লাইনে ভাবছেন।
বারোটা পাচে আমরা গন্তব্যস্থলে পৌছালাম। দশ বারোজন ছেলেমেয়ে, তিনশ পিস নুতুন জামা নিয়ে দাড়িয়ে আছে, চারপাসে বিশাল গ্যাঞ্জাম।
আমরা জামা দিচ্ছি, তারা এখনই জামা পরে ফেলছে,জামা পরা তারা এখনই ঈদের কোলাকুলি করছে,এই দশ বারোজনের মাঝে একজন আছে আবার ডিএসআরেল ওয়ালা, এক মেয়ে আবার ঘাড় কাত করে ছবি তুলেই যাচ্ছে।
যাই হোক,যে জানারেশন ফেসবুক থেকে ইভেন্ট খুলে ঈদের আগের রাতে ঈদ বিলিয়ে বেড়ায়, বুকের গভীর কোনে ভালোবাসার গাঢ় মমতাধা্রা বহন করে তাদের ডিএসারএল ম্যানিয়া বোধহয় মাফ করাই যায়।
রাত দুইটা,আমি আর মিসির আলি দাঁড়িয়ে আছি মহাখালি ফ্লাইওভারের প্রচন্ড সোডিয়াম জোছনায়,মিসির আলির চশমা মনে হলো আর্দ্র হয়ে আসছে। আমি কিছু বললাম না। দূরে সেই দশ বারোজন ছেলে মেয়ে, মিসির আলি তাদের ডাকলেন,
-সারাজীবনই আমি লজিকের পিছনে দৌড়িয়েছি, লজিকই সব না, আজ ঈদের আগের রাতে তোমাদের মার্কেটে মার্কেটে ঘোরাটাই লজিক, সব মজা ফেলে ঈদের আগে সীমাহীন কষ্টের ঈদ বিলানো লজিক না, এটা অন্য কিছু।
-স্যার, আমি আপনার সাথে একটা ছবি তুলবো,প্রো পিক দিব, মিনিমাম দুইশ লাইক। ঝাকড়া চুলের ছেলেটা এগিয়ে এলো,আর মিসির আলী গম্ভীর হয়ে গেলেন।
-সবাই চলে গেছে, আমি আর মিসির আলী দারিয়ে আছি।
-বুঝলে হিমূ, সবই লজিক,তখন আমি একটু আবেগপ্রবন হয়ে গিয়েছিলাম।
-আমি কিছু বললাম না। বললাম, স্যার এটা আপনার জন্য।আমাকে রুপার ঈদে গিফট করা হলুদ পাঞ্জাবীর প্যাকেটটা এগিয়ে দিলাম।
-কি এটা
-হলুদ পাঞ্জাবী স্যার
-থ্যাংক কিউ।
মিসির আলী হলুদ পাঞ্জাবী পড়ে হাটা দিলেন। মিসির আলী হাটছেন।
আমি দাড়িয়ে দেখছি,দুরে ঈদের ক্ষীন চাঁদ দেখা যাচ্ছে, মহাখালী ফ্লাইওভারের প্রচন্ড ঘোরলাগা সোডিয়াম জোছনা মিসির আলী হেটেই যাচ্ছেন,হেটেই যাচ্ছেন।
-আমি মনে মনে বললাম,সব লজিক না স্যার, সব লজিক না।
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

Haze দমনে সিঙ্গাপুরের কুটনৈতিক দক্ষতা

লিখেছেন ঢাবিয়ান, ০৩ রা নভেম্বর, ২০২৬ বিকাল ৪:৩১

সিঙ্গাপুর সাম্প্রতিককালে স্মরনকালের ভয়াবহ Haze (ধোঁয়াশা ও বায়ুদূষণ) এর কবলে পড়ে। সেপ্টেম্বরের শুরুতেই সারা শহর ঘন ধোয়ার আবরনে ঢেকে যায়। জানালা দিয়ে বাইরে তাকালে মনে... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

×