আমি মরে যাওয়ার পরে,
যে অনিন্দ্য গোলাপটি ফুটবে,
ভালোবাসায় সেটি তুলে নেবে কোন উদ্ভ্রান্ত প্রেমিক-
যে প্রেমিকাটি চোখে কাজল দেয়,
হয়তো তার একরাশ এলো-চুল উড়বে চৈত্রের বাতাসে-
যে কবিটি আর লিখতে পারে না-
সে হয়তো রাত জেগে লিখবে অন্ধকারকে চূর্ন বিচূর্ন করা কবিতা।
আমি মরে যাওয়ার পরে-
ধোঁয়া ধোঁয়া নগরে হয়তো উড়বে একপাল প্রজাপতি-
তোমাদের নিশুতে জানালায় বসবে আগুনের মত জ্বলজ্বলে সবুজ জোনাক-
রাত ভাঙ্গা জোছনায় তোমাদের ছাদে শোনা যাবে কিশোরীদের গান।
আমি মরে যাওয়ার পরেই হয়তো রচিত হবে শ্রেষ্ঠতম কবিতাটি-
হতে পারে তোমরা শুনবে শ্রেষ্ঠতম সিম্ফনীটি,
দেখবে মোনালিসাকে অতিক্রম করা শ্রেষ্ঠতম চিত্রকলাটি,
এমনো হতে পারে-
আম মরে যাওয়ার পরে-
তোমাদের হৃদয়টি হয়ে উঠবে হিমালয়ের চেয়ে শীতল-
স্যাঁতস্যাঁতে নগরে তোমরা তোমাদের মনে পালবে হাজার হাজার নষ্ট পঙ্গপাল-

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




