মসজিদের আধো আবছা নীরবতায় অগনিত অস্ফুস্ট সেজদার চুপচাপ আলোড়নে রোকন হাত তুলে মোনাজাত ধরলো, তার খুব নানীর কথা মনে পড়ছে,ছোট বেলায় শবে কদরে নানী ডালের হালুয়া বানাতেন,রোকন গেলে পরোটা দিয়ে মুড়িয়ে ডালের হালুয়া দিতেন,নানীরা গরীব ছিলেন তবে তাদের কলিজা ছিলো,সে ছিলো বোকা টাইপের, গিয়ে বলতো,নানু, পোলাও খাবো, নানী কিছু বলতেন না, দেখা যেত পরের দিন ঠিকই কিছু পরিমান পোলাও যোগার হতো,কিভাবে হতো রোকন জানে না, তবে হতো, রোকন বুঝতে পারছে মোনাজাতে বসে এমন সব ভাবনা ভাবা বোধহয় ঠিক হচ্ছে না, তবে নানীকে খুব মনে পড়তে,রোকন মোনাজাত কপালে লাগিয়ে আবছা লাইট থেকে চোখ আড়াল করলো,নানীর মৃত মূখটা চোখে ভাসছে,মরার আগে রোকন রোকন বলে সে কি আহাজারী,তাকে স্কুল থেকে নিয়ে এসেছিলো বড় মামা,বলেছিলো, রোকন চল,তোর নানী তোকে ডাকে,রোকন যখন ছোট ছিলো তার আর তার আম্মা কোন কাজে বাইরে যেত তার জায়গা হতো নানীর এক হাতে, নানী হাটু মূড়ে এক হাতে রান্না করতেন আরাক হাতে তাকে সামলাতে, মাঝে মাঝে রান্নার কিছু তার মুখে গুজে দিতেন, তার গায়ের অদ্ভুদ ঘাম ঘাম প্রিয় ঘ্রান এখনো রোকনের মনে পড়ে,রোকনের চোখ ভিজে উঠছে,এমনি শবে কদরের দিনে তার নানী মারা যান, রোকন দোয়া করছে, “আল্লাহ,আমার নানীকে জান্নাতবাসী করো,জান্নাতবাসী করো,জান্নাত বাসী করো”রোকনের গলার স্বর ভারী হয়ে ভেঙ্গে পড়ে,হঠাত গলার স্বর জোড়ালো হয়ে যায়,চারপাশের মুসুল্লীরা দেখে একজন মধ্যবয়স্ক মানুষ ডুকরে কেদে ঊঠছে,তার আধো আধো ভেজা স্বর আহাজারীর মত উড়ে উড়ে বলছে,জান্নাতবাসী করো,জান্নাতবাসী করো।
রোকনের মোনাজাত
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩৫
২টি মন্তব্য ২টি উত্তর
আলোচিত ব্লগ
ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন
মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন
আমার হারিয়ে যাবার গল্প
তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।
তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।
আমি... ...বাকিটুকু পড়ুন
মানব সভ্যতার নতুন অধ্যায়

আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।