somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানচিত্র

০৯ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ রাতে আমার তেমন কোন কাজ নেই । এই কয়েকদিনে মালসব এসে পৌছে গেছে। মাল মানে ককটেল! সবগুলা খয়েরি রঙের বাক্সে বাক্সে সাজিয়ে সার দিয়ে রাখা আমার সামনে । পুরো ফ্ল্যাটটাতে আমি একা । আমার সাথে আজকে ইব্রাহিমের থাকার কথা ছিল। কিন্তু হঠাত করে স্ত্রীর পেটে ব্যাথা উঠেছে । বাচ্চা হবে । আমাকে কাকুতি মিনটি করে বলল, ভাই রাহেলা খুব করে চায় যেন স্বাধীন জন্মের সময় আমি ওর হাত শক্ত করে ধরে রাখি। ওর নাকি খুব ভয় লাগে!
আমি বললাম, স্বাধীন কি তোমার ছেলের নাম?
সে লাজুক খানিকটা হেসে নিয়ে বলল, জ্বি ভাই! আমি রাখছি । স্বাধীন দেশে আমার ছেলেটা স্বাধীন ভাবে বড় হবে, আমার মত ককটেল ফুটিয়ে বেড়াবে না । তাই ওর নাম স্বাধীন ! তারপর আবার নিজেই কথা থামিয়ে বলল, ধুত্তুরি এই চুদুর বুদুর স্বাধীনতার আমি খেতা পুড়ি! এর নাম যদি স্বাধীনতা হয় তাইলে আমার ছেলের নাম্ম আমি রাখবো রাজাকার! তাতে কার বাপের কি?!
-কথায় লজিক আছে ইব্রাহিম! স্বাধিনতার জনক যদি তার সন্তানের নাম ‘রাজাকার’ রাখে তাতে কার বাপের কি?!
আচ্ছা, শিখন ভাই, আমার ছেলের একটা নাম রেখে দিবেন?!
-হুম, দিব। নাম রাখা আমার পছন্দের বিষয়। তোমার ছেলের নাম রাখো ‘মানচিত্র’
ইব্রাহিম একগাল হেসে বলল, অবশ্যি ভাই! আমার ছেলের নাম আখন থেইক্যা মানচিত্রই হইব । তাইলে ভাই অনুমতি আমি এখন যাই। মন কেমুন করতাছে। রাহেলাটা আবার বড্ড ভীতু!
-আচ্ছা যাও!
তারপর থেকে আমি বসে বসে একটা মানচিত্র আকার চেষ্টা করছি । মানুষের মানচিত্র! একের পর এক ককটেল সাজিয়ে সাজিয়ে অদ্ভুত ভাবে আঁকাআঁকির চেষ্টা ঠিকযেভাবে সাগরতীরে প্রেমিক-প্রেমিকারা ভালবাসার চিহ্ন আঁকে সেভাবে! মানবিক ব্যাপারগুলো আমি অত ভালো বুঝি না । মানচিত্র মানেই আমার কাছে বাংলাদেশর মানচিত্র। তাই যতবার ই আমি ককটেল গুলো উলট পালট করে পাশাপাশি সাজাচ্ছি ততবারি মানচিত্রটা ঘুরে ফিরে বাংলাদেশের হয়ে যাচ্ছে! ককটেল দিয়ে বাংলাদেশের মানচিত্র!! হায় খোদা!!

*** **** **** **** ****

আয়নার সামনে দাঁড়িয়ে মৃন্ময়ী হিসেব মিলেতে পারছে না। চিবুকের একটা বিশেষ জায়গায় সে ক্রমাগত হাত বুলিয়ে চলেছে । গতবিশ বছর সে যতবার নিজেকে দেখেছে ততবার এখানে একটা ছোট্ট তিল ছিল । আজ হঠাত করে সে তিলটা নেই!! এটা কি করে হতে পারে বিশ বছরের একটা তিল হঠাত করে গায়েব?!

*** **** **** **** ****

কপালের ডানপাশটায় সেই কবে ছেলেবেলায় মা কাজল দিয়ে একটা একটা চাঁদ এঁকে দিতেন যাতে কারো নজর না লাগে তা এখন আর ঠিকঠাক মনে পড়ে না। অনেক দিনের অনভ্যাসে অনেক বড় হয়ে গেছি । কিন্তু সকালবেলা এসে ইব্রাহিম ভ্রু কুঞ্চিত হেসে বলল, ভাই আপনার কপালে নজর না লাগার চাঁদ আবার কেডায় আইক্কা দিল?! তারপর থেকে আয়নার সামনে দাঁড়িয়ে আমিও হিসেব মেলাতে পারছি না!

*** **** **** **** ****

মোড়ের মাথাটা ধোঁয়ায় অন্ধকার ।পরপর ৪-৫ টা ককটেল ফুটেছে ।কবে আমিও রাস্তার মোড়ে মরে পড়ে থাকবো ঠিক নেই। আশ্চর্যজনকভাবে সব মানুষের রক্তই আশ্চর্যজনকভাবে বড্ড মাটি অভিমুখী । পিচ ঢালা কালো পথ লাল হয়ে যাবে ধীরে ধীরে। আচ্ছা আমি কি একটা হৃদয় চাইতে পারি শেষ দুফোটা রক্ত মাটিতে না পড়তে দিয়ে কারো হৃদয়ে ফেলার জন্য?

*** **** **** **** ****

এই রাতে আমার অনেক কাজ!ইব্রাহিম পাথর হয়ে দেয়ালে হেলান দিয়ে বসে আছে। হাসপাতালের রিলিজ ডেট এ রাহেলা বেগম মানচিত্রকে নিয়ে বাড়ি ফেরার সময় কে বা কারা ককটেল মেরেছিল। মানচিত্র মারা গেছে! আমাকে একটা কবর খুঁড়তে হবে। দাফনের কাপড় কিনতে হবে। ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দাফনের কাপড় কই পাওয়া যায় আমি কিছুতেই ভেবে বের করতে পারছি না ।আচ্ছা, ছাপ্পান্ন হাজার বর্গমাইলের দাফনের কাপড় কোথায় পাওয়া যেতে পারে?
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সচেতনতার নামে সাধারন মানুষকে ভয় দেখানো ঠিক না

লিখেছেন অপলক , ১০ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৩



প্রিন্ট মিডিয়া এবং অনলাইন মিডিয়ায় একটি খবরে ভরে গেছে। যার কারনে সাধারন মানুষ পড়েছে বিপাকে। খবরটা বাসা বাড়ি বা হোটেল রেস্ট্যুরেন্টের হাড়ি পাতিল সংশ্লিষ্ট। বলা হচ্ছে, অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষ:... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×