নদীতে বাস করে নানা প্রজাতির মাছ। আরো কত জলজ প্রাণী যে বসবাস করে তার কোনো ইয়ত্তা নেই। বিশ্বজুড়ে রয়েছে অসংখ্য নদী। সব নদী আবার এক ধরনের নয়। গতি-প্রকৃতি, জলবায়ু-আবহাওয়া ইত্যাদি কারণে বিশ্বের নানা দেশের ভেতর দিয়ে প্রবাহিত নদীগুলোর মধ্যে কিছু আছে একেবারে ভয়ঙ্কর। এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর নদীটির নাম হলো আমাজন নদী। গতি, প্রসারতা এবং তলদেশ সব মিলিয়ে দক্ষিণ আমেরিকার ভেতর দিয়ে প্রবাহিত এই নদীর কারণে প্রতিবছর ক্ষতিগ্রস্ত হয় অসংখ্য মানুষ। বৈচিত্র্যের কারণে এটিকে নদী বলে অভিহিত করা হলেও আসলে এটি নদী নয়। নদী নামের সাগর। আমাজনের প্রসারতা এত বেশি যে, মাত্র দুটি স্থানে এর ওপরে সেতু নির্মাণ করা সম্ভব হয়েছে। এই নদীর গভীরতা সবসময় ১৫০ ফুটের মতো হয়ে থাকে। তবে বন্যা হলে আরো বেড়ে যায় এবং সেই ফুলে ওঠা পানিতে ডুবে যায় আশপাশের তীর। ক্ষতিগ্রস্ত হয় লাখ লাখ মানুষ। পশ্চিম আফ্রিকার মাঝখান দিয়ে প্রবাহিত নদীটির নাম কঙ্গো। এই নদীটিও অনেক ভয়ঙ্কর। মাধে মধ্যে ফুলে-ফেঁপে ওঠে ভেঙে ফেলে মাঠের পর মাঠ। এই জন্য ভয়ঙ্করের দিকে দিয়ে এর অবস্থান দ্বিতীয়। নদীটি লম্বার দিক থেকে ২ হাজার ৯৯২ মাইল। আঁকাবাঁকা নানা ভঙ্গিতে নদীটির জল প্রবাহিত হয় বলে মাঝে মধ্যেই রুদ্রমূর্তি ধারণ করে। জলের তাণ্ডবলীলায় ক্ষতির সীমানা যুক্তরাষ্ট্র পর্যন্ত ছড়িয়ে যায়। ওরিনোকো নামের নদীটি দক্ষিণ আমেরিকা, কলম্বিয়া, ভেনিজুয়েলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে অন্তত দুইশ’ নদীর সঙ্গে গভীর বন্ধুত্ব স্থাপন করেছে। আর সব মিলিয়ে এই নদীটি ভয়ঙ্কর নদীগুলোর মধ্যে অবস্থান তৃতীয়। ব্রহ্মপুত্র নদের ভয়ঙ্কর গ্রাসের কথা আমাদের অনেকেরই জানা। শুধু আমরাই নই, বিশ্ববাসীও জানে এ নদীর নিষ্ঠুরতার কথা। আর তাই তো বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর দশটি নদীর তালিকায় রয়েছে ব্রহ্মপুত্রের নাম। এই নদের করাল গ্রাসে হারিয়ে গেছে অসংখ্য জনপদ। আজো মানুষ বিপদমুক্ত নয়। একটু পেটে জল পড়লেই ব্রহ্মপুত্র যৌবনপ্রাপ্ত হয়। গ্রাস করতে থাকে মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম। প্রতিবছর ব্রহ্মপুত্রের গ্রাসে কত যে ঘরবাড়ি, পশুপাখি, শস্য বিলীন হয়ে যায়, তার হিসাব আমরা কতটুকুই বা জানি! যতটুকু জানা সম্ভব হয়, ক্ষতি হয় তার কয়েক গুণ বেশি। চীন, ভারত এবং বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত এ নদীটি ১ হাজার ৮০০ মাইল লম্বা। প্রাকৃতিক বিপর্যয়ের ফলে হিমালয়ের বরফ যখন গলতে শুরু করে, তখন সেই পানি নদীগুলো ছাপিয়ে ঢুকে পড়ে জনপদে।
তথ্যসূত্র : এখানে।
সর্বশেষ এডিট : ২৯ শে মে, ২০১৩ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



