
ছবি : অন্তর্জাল।
মফিজ মিয়ার অফিস বাসা থেকে আধা কিলোমিটার দূরে। মফিস মিয়া অফিসে কাজ করছেন বসের নির্দেশনা মেনে। হঠাৎ ফোন এলো বাসা থেকে, স্ত্রী বললো তাড়াতাড়ি বাসায় আসো বলেই ফোন রেখে দিলো। মফিজ মিয়া ভাবছে তার স্ত্রী এমন কখনো তো করেনি তাহলে কি বাসায় বড় কোন সমস্যা? বসের কাছে ১ ঘন্টার ছুটি নিয়ে অনেক কিছু ভাবতে ভাবতে মফিজ মিয়া বাসার পথে রওনা হলো। রাস্তায় এতো যানজট যে রিক্সা নিয়ে কোন ভাবেই ১ ঘন্টায় যাতায়াত করা যাবেনা অগত্যা মফিজ মিয়া ফুটপাথ ধরে হাটতে থাকেন কিন্তু হাটার কোন উপায় নেই; ফুটপাথেও মানুষ আর মানুষ। কিছু মানুষ রাস্তায় দাড়িয়ে গল্পগুজব করছে তারা কাউকে সাইড দেয়না এমনকি সাইড দেওয়ার কথা বললে এমনভাবে তাকায় যেন কি মহা অন্যায় করেছি আবার কিছু লোক আছে যারা চলতে চলতে হঠাৎ পরিচিত কাহারো সংগে দেখা হলে ফুটপাথের উপরই দাড়িয়েই খোশ গল্প শুরু করে দেয় কিন্তু একবারের জন্যও ভাবেনা তাদের পিছনে আরো লোক আছে যারা এই ফুটপাথ ধরেই হাঁটছেন। এমন সময় আবারো মফিজ মিয়ার স্ত্রীর ফোন, ফোনে মফিজ মিয়ার স্ত্রী বললো "তোমাকে আর আসতে হবেনা কাজ হয়ে গেছে।" মফিজ মিয়া হাফ ছেড়ে বাঁচলো। এবার মফিজ মিয়া পাশের পার্কের বেঞ্চে বসে ভাবতে লাগলো, মানুষ কি করে এমন হয়? শুধু নিজের সুবিধার কথাই ভাবে অন্যের অসুবিধার কথা একবারও ভাবেনা। ভাবতে ভাবতে মফিজ মিয়ার ১ ঘন্টার ছুটি শেষ হয়ে যায়। মফিজ মিয়া ভাবতে ভাবতে আবারো অফিসের পথে হাটতে শুরু করে।
সর্বশেষ এডিট : ২৯ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



