জানালায় সারাদিন দাঁড়াইয়া
কাক; দেখিতেছে আমাদের সকল নরম
বিনোদন
শরীর কেরম আলোড়িত হয়
অথঃ শরীরের আলোড়ন
নাড়া খায় সকল চিড়ল পাতা
শ্বেতকায় মানুষের মন, দিল
কাকের শত্রুর মতো আসে উড়ে
এক চিল......
তবু কাক, বিমোহিত কাক ঠায়....
নড়ে নাই এক চুল
কতো চুল নড়ে এপাশ ওপাশ
রেশমের মতোন কোমল, ছুঁইছে
কাকের কর্কশ প্রাণ!
(হয়তো এই কথা সত্য নয়, তবু
আপাতঃ সত্যের প্রচল যেমন....
বহু ভাবনার জাল খেলাইয়া
যেহেতু মানুষ জানে এমন বচন
প্রবচন)
কাক তার সঠিক সীমানা জানে
জানে মানা, কতোদূর যাওয়া যায়
পথের সমাপ্তি রেখা কোনখানে
টানা,
অতএব জানালায় সারাদিন
তার বিনোদিত দেহ,
মন ঘোরেফেরে পাঠশালা ময়
কোমল সফল শারিরীক বিনোদনে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




