somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা পুরানা গুজব নতুন কইরা শুনলাম...শুইনা মজা পাইছি!!

১৪ ই মার্চ, ২০০৭ রাত ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নতুন কইরা একটা পুরান গল্প শুনলাম মনে হয়। গল্পটা যদি আসলেই গল্প হয় তা'ও আমি মুগ্ধ রীতিমতো!

10 জানুয়ারী, 2007,
একটা প্রাইভেট কারে কয়েকজন মধ্যবয়স্ক লোক ক্যান্টনমেন্ট এলাকায় ঢুকতে যাইতেছিলো, মধ্যবয়স্ক মানে আরোহীগো সবাইর বয়স নাকি ছিলো 35 থেইকা 40এর ধারে কাছে। এমপি চেকপোস্টে যথারীতি তাগো চেক করনের লেইগা আটকানো হইলো, তারপর হালকা চেক...খুব বেশি কিছু পাওয়া গেলো না, এক বা দুই বোতল বিদেশী মদ আর লাইসেনস করা অস্ত্র নিয়াই ঘুরতাছিলো লোকগুলি। নিয়মমাফিক এই সব জিনিষ নিয়া কোন সিভিলিয়ান ক্যান্টনমেন্টে বিনা অনুমতিতে ঢুকতে পারে না। কিন্তু তারা রাষ্ট্রীয় ভিআইপি'র অতিথী এই পরিচয় দেওনের পর, এমপি সাহেব তাগো ছাইড়াই দিছিলো প্রায়...কিন্তু না, ভাগ্যের পরিহাস! সেইখানে একজন সিনিয়র আর্মি অফিসার দাঁড়ানো ছিলেন...সে দিলো আটকাইয়া। তার কথা এই অবস্থায় ক্যান্টনমেন্টে ঢুকনের চেষ্টা একটা অপরাধ সিভিলিয়ানগো লেইগা!

লোকগুলি ফোন দিলো যুবরাজ সাহেবরে। তিনি বড় মানুষ ডিরেক্ট ফোন আর্মি চীফরে...চাচা আমার বাড়িতে আসনে একটু...মঈন সাহেব নাকি নরম সরম মানুষ একটু ঘাবরাইলেনই! কি করবেন বুইঝা পাইতেছিলেন না...বিএনপি'র যুগ্ম মহাসচিবের আহবানে তার বাড়িতে যাওনটা ঠিক প্রটোকলের ধারায় পরে না...কি করা যাবে। সেই সময়ে নাকি মেজর জেনারেল মাসুদ সাহেবের সিন'এ প্রবেশ। সে আইসা মঈন সাহেবরে কইলো, 'আপনে ক্যান যাইবেন একজন সিভিলিয়ানের ডাকে?' মঈন সাহেবের ফোনটা লইয়া সে গ্যাট মাইরা বসলো...আবার তারেকের ফোন, এইবার মাসুদ সাহেব ধরলেন লগে লগে...মঈন সাহেবরে দেওন যাইবো না যা বলার বলেন টাইপ কথা কাটাকাটি চললো খানিক্ষণ। তারেক তারে দেইখা নিবো এই থ্রেট কইরা ফোন রাখলো...আর লগে লগে ফোন মোখলেছ সাহেবরে...তিনি তৎকালীন প্রেস সেক্রেটারী রাষ্ট্রপতির মন্ত্রণালয়ের...তারে আদেশ দিলেন যুবরাজ...মে. জে. মাসুদের বাধ্যতামূলক ছুটির নির্দেশের ড্রাফট লিখনের। মোখলেছ সব গুছাইয়া লিখতে লাগলেন...সব শেষ কইরা মিলিটারীগো কিছু টেকনিক্যাল জিনিষ জাস্টিফিকেশনের লেইগা গার্ডরেজিমেন্ট চীফরে দেখাইবার লেইগা ডাকলেন তিনি। আর করলেন বোকামীটা!

ঐ সেনা সদস্য মাসুদ সাহেবরে দিলো ফোন। স্যার আপনে তো এখন ছুটিতে! এই খবরের পর মাসুদ সাহেব তার ভায়রার ভাইগ্নার উপর মহা বিলা হইলেন! তিনি দলবল নিয়া রওয়ানা দিলেন বঙ্গভবন অভিমুখে...মোখলেছ সাহেবের সাক্ষাৎ প্রার্থনা করলেন...তারপরেই সেই বিখ্যাত চড় খাওনের ঘটনাটা নাকি ঘটছিলো। ছুটির ঘোষণাপত্র ছিড়নের পর নতুন ড্রাফট লিখা হইলো, 11 তারিখ রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন...জাতিরে নতুন দিগন্ত দেখাইলেন...

মাসুদ সাহেব জিওসি 9'এর চীফ থাকনের লেইগা তার লগে এমনেই প্রতিবেশী হিসাবে সকল পশ্চিমা কুটনীতিকগো লগে খাতির ছিলো আগের থেইকাই...আমার জলপাই বন্ধুরাই এই কথা কয়।
আর আরেকটা কথা শুনলাম...উনি নাকি কর্ণেল তাহেরের সেই সিপাহী বিপ্লবের টাইমে আন্দোলনের পক্ষের লোক ছিলেন...দাদার লগে নাকি সেই সময় থেইকাই পরিচয় ছিলো উনার...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
৭৫টি মন্তব্য ০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×