রীতিমতো আমিও ভেসেছি জলে
বেগুনি নৌকারা আশেপাশে অলক্ষ্যে থেকেছে
হাত বাড়ালেও তাদের নাগাল মেলে নাই
সব কেরম দূরত্বে আছে ভেবে ভেসেছি সমূখে
যদিও চারদিক জল আর তাই দিকের নিশানা হয় নাই
ভূমি ছাড়া ঠিকানার স্বীকৃতি মেলেনা
অতএব ঠিকানাহীন বেজেছি ক্রমাগত,
বো-রিং!
যখন স্বপ্নের মাদকতা ছিলো...জলে ভাসিবার বাসনা আছিলো,
এখন বুঝেছি রঙ আবশ্যক হইলেও নীলজল ধ্রূবসত্য নয়...
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




