দোহারে মিলেছে সুর, এইবার তবে আবার সরব হওয়া যাক,
বহুকাল নীরবতায় আচ্ছন্ন থেকে
তোমার পরশেই ঝলসে উঠেছিলো এই তরবারী।
আরবান অস্থিরতারে দূরে ঠেলে
রাতবিরেতে নিজস্ব হ্রদে পা ডুবিয়ে
আঁধার কেটেকুটে ছাড়খাড়...
বহুকাল জেকে বসা নীরবতা ভেঙে
হতে চেয়েছিলাম সেই আইসক্রিমওয়ালা...
যার হাত ছুঁয়ে দেবে তুমি অসংকোচে
আমি চীৎকারে ঢেলে সাজাবো
নতুন নতুন শব্দের বাসর...
নীরবতা এইবার তবে থাক চুপচাপ...
আমার চীৎকার দেখো পৌছে যাবে পুনরায়
বরফখচিত দেশে...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

