১ ঘণ্টা ধরে রিকশা নিয়ে উদ্দেশ্যহীন ভাবে ঘুরতেছি। রিকশাচালক কে কিছুটা বিরক্ত মনে হল। বিকেলে রোদের তেজ কমে গেলেও চারদিকে ভ্যাপসা গরম। রিকশাচালক এর শরীর থেকে ঘাম পড়তেছে। - রিকশাচালকঃ ভাইজান কই যাইবেন? -আমিঃ কোথাও না , এমনি ঘুরতেছি রিকশাচালকঃ ও আইচ্চা (বেশ বিরক্ত নিয়ে বলল) - আমিঃ ভালোবাসা খুজতে বের হইছি,পেয়ে গেলে ঘোরা বন্ধ করে দেব। - রিকশাচালকঃ তাইলে সারাজীবনেও ঘোরা বন্ধ হইব না। এই দুনিয়ায় ভালবাসা নাই। সবাই আছে নিজের ধান্দা লইয়া। -আমিঃ কি নাম আপনার? রিকশাচালকঃ: মোসলেম উদ্দিন… রিকশা থামিয়ে ২ টা সেভেন আপ কিনলাম , একটা আমার জন্য আরেকটা দিলাম মোসলেম উদ্দিন কে। মোসলেম উদ্দিন এর চোখ চক চক করে উঠল। গামছা দিয়ে পেচিয়ে রাখল সেভেন আপ এর বোতল। আমিঃ: খাচ্ছেন না কেন? মোসলেম উদ্দিনঃ: আমি খামু না। বাড়িতে নিয়া যামু ছোট পোলাটার লাইগা। গরীব মানুষ এইগুলা কিন্না দিতে পারিনা। আজকে পাইলে খুশি হইব। ছোট মাইয়াটা আবার পুতুল এর বায়না ধরছে। গরীবের কি এত বায়না ধরলে চলে। আইজকা একটা ছোট পুতুল কিনুম। বাপ যখন হইছি বায়না ত মিটাইতেই হইব। আমি তাকিয়ে আছি মোসলেম উদ্দিন এর দিকে । মোসলেম উদ্দিন ভালবাসার সংজ্ঞা জানেনা কিন্তু ভালবাসতে জানে। দারিদ্রতা তার ভালোবাসা কমাতে পারেনি এতটুকু। সন্তানের জন্য বাবা-মার ভালোবাসা পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা। এই ভালোবাসা ছড়িয়ে পড়ুক সারা পৃথিবীতে। বাবা- মা বেঁচে থাকুক সব সন্তানের হৃদয়.........................................।
আলোচিত ব্লগ
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
কোয়ান্টাম হৃদয়ে বিগ ব্যাং : স্পেস-টাইমের প্রেমকাব্য (আধুনিক ও রোমান্টিক)
.................................................................................................................

কক্ষপথে ঘোরে আমার একলা মনের ইলেকট্রন,
নেগেটিভ চার্জে মেঘ জমেছে, খুঁজছে আজি কার্বন মাখা অন্যমন।
তুমি যখন পজিটিভ এনার্জিতে, এ... ...বাকিটুকু পড়ুন
পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....

পোড়ামাটি নীতি (Scorched Earth Policy).....
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন
জনগণের দীর্ঘমেয়াদি কল্যাণের পরিকল্পনাটা কোথায় ?

ডা. জাহেদ উর রহমান। জুলাই আন্দোলনে শেখ হাসিনা বিরোধী ছিলেন এবং তাঁকে চেনেন না, এমন মানুষের সংখ্যা খুবই কম। মানুষটি অ্যাক্টিভিজম ছেড়ে নতুন সরকারের মুখপাত্র হয়েছেন। এতে আমার মতো... ...বাকিটুকু পড়ুন
আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন
[মানুষ এতো দুষ্ট কেন? পুরনো কথা ভিডিও সহ ফেসবুকে এভাবে না ছাড়লে হয় না। ]
“আপনাদের আমরা পরিষ্কার করে বলি, ভয় ভেঙে রাজপথে নেমে আসুন"
২৫ হাজার টাকার মজুরি আন্দোলন আর... ...বাকিটুকু পড়ুন
ঝাল্লাগে- ভাল্লাগে!

আমাদের ঝাল খাওয়ার ইতিহাস হাজার বছরের নয়, তবুও কেন আমরা ঝাল পাগল জাতি হলাম এইটা নিঃসন্দেহে গবেষনার বিষয়। পর্তুগীজেরা না আসলে আমরা হয়তো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।