শেখ হাসিনা দিনে দিনে ভারত কে, যে সব ভূ-অভ্যান্তরীন সম্পদ ভোগের সুবিধা করে দিচ্ছে বা রাস্ট্রীয় সুবিধা দিচ্ছে, তাতে তো মনে হয় বাংলাদেশ ভারতের প্রদেশ হলে পানি ঘোলা না করেই ভারত জলটুকু সুরুৎসুরুৎ করে না খেয়ে ঢকঢক করে খেত ।
একটু অন্যভাবে ভাবলে দেখবেন, ভারতের প্রদেশগুলো থেকে কন্দ্রীয় সরকার যেমন সুবিধা আদায় করে, বাংলাদেশের অবস্থাও এর বাইরে নয়। প্রার্থক্য শুধু ওগুলোকে বলা হয় ভারতের প্রদেশ, নিজের খবরদারি চলে, আর এদিকে বাংলাদেশ কাগজে কলমে আলাদা একটা দেশ, যেখানে যা চাওয়া যায়, তাই পাওয়া যায়, একটু বেশি ঢাক ঢোল পিটিয়ে, এই আর কি !
আমার কথা হল, চোট্টামি করে , সিস্টেমে ফেলে তিলে তিলে না মেরে এক বারেই মেরে দে না ভাই। দাদাদের তোমার এত ভাল লাগে, তো সব একবারে দিয়ে দিলেই তো হয়। মাঝ খান থেকে দেশান্তলী হতে হয় না কতোগুলো মানুষকে, বেডরুমে ঘুমের ভেতরও মরতে হয়না। সীমন্তে ফেলানীরাও মরে না তাহলে। নতুন নতুন ইন্ডাস্ট্রি হবে, লোকে কাজ পাবে। ইলিশ তো খাইনি সে কত দিন হবে। না হয়, এ জীবনে খেলাম না আর। তাও তো বছরের পর বছর অশান্তিতে থাকতে হবে না।
এখন এমন অবস্থা যে, ধর্ম নিয়ে কথা বলতে ভয় লাগে, রাজনীতি নিয়ে কথা বলতে ভয় লাগে, এই যে লেখাটা লিখলাম, হয়ত কেউ বলে বসবে ভারতের দালাল, কেউ হয়ত বলবে, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্মানে আঘাত করেছে, মানহানির কেস করা হোক। আর মডু তো আছেই। সবার আগে হয়ত লেখাটা প্রথম পেজ থেকে সরিয়ে নেব।
সে যাই হোক, আমি হয়ত, একটু আগে ভাগে বলে ফেললাম, হয়ত বেশি দেরি নেই, যখন আমার মত দিন এনে দিন খাওয়া মানুষরাও এই কথা অনুভব করবে।
ভাল থাকবেন সবাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


