বাংলায় লেখার সফটওয়্যার, বাংলা কীবোর্ড, বাংলা অপারেটিং সিস্টেম, বাংলা ওয়েবসাইট, বাংলা ব্লগ - কতো কিছুই তো হলো বাংলাতে। শেষ পর্যন্ত বাংলা মিউজিক প্লেয়ার ও দেখি চলে আসলো। মিউজিক প্লেয়ারের প্লে-লিস্টে Amar Shonar Bangla লেখাটিকে এভাবে ইংরেজিতে না দেখে "আমার সোনার বাংলা" - এভাবে দেখতেই বেশি ভাল লাগে। যা-ই হোক বাংলায় আমরা ভালোই এগিয়ে যাচ্ছি দেখে বেশ স্বস্তি লাগছে। বাংলা কম্পিউটিং জগতে আরো উন্নতি হোক, এ কামনা করি।
বাংলা মিউজিক প্লেয়ারের লিংকটির জন্য
Bangla Blog যেতে পারেন। তবে এখানে কেবল নিবন্ধিত সদস্যরাই প্লেয়ারটিতে গান শুনতে পারবেন।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০০৭ রাত ১:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


