একগুচ্ছ চুল গাল বেয়ে চোখের সামনে
এসে পড়েছে।ঠোট টা শীতল,আদ্র
নাকি খসখসে?
চোখদুটি নির্জীব,পাপড়ি গুলি তার
সৌন্দর্যের দাপটে আর নড়ছে না।
লাউ ডগা হাত একটা বুকের উপর
আরেকটা....
ত্বন্নী দেহ জেগে আছে কি? চড়ুই
পাখির সংসারে ভোরের আলো হয়ে
ফুটবে কি সে? স্নিগ্ধ সকালের পাখির
কিচিরমিচিরের মত ছন্দময় হবে কি
আমাদের টোনাটুনির সংসার?
বিশাল নীলাকাশ চাই না তোমার
কাছে।তোমার মনের বিশাল ক্যানভাসের এক কোনায় যে একটু
শুভ্র মেঘের আনাগোনা আছে তাই
আমাকে দিও,ভালোবাসা আর মুগ্ধতায়
ভরিয়ে রাখবো অনাগত দিনগুলো।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সকাল ৭:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




