somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযোদ্ধার সন্তান এখনো প্রথম শ্রেনীতে পড়ে কোন হিসেবে??

২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


"দুজন মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় তাদের সরাসরি ভর্তি করা হচ্ছে।মোট নেওয়া হবে দশজন।বাকি সবাই
মুক্তিযোদ্ধার নাতনী হওয়ায় লটারীর মাধ্যমে নির্বাচিত করা হবে।"
।
মাইকে কথাগুলি শুনার পর কিছুমানুষ হৈ হৈ করে চিল্লিয়ে স্টেজের দিকে যায়।এখনো মুক্তিযোদ্ধার কোন সন্তান
প্রথম শ্রেনীতে পড়বে!!!
কিরকম যেন হিসেব মিলাতে কষ্ট হয় সবার।
।
যুদ্ধ হয়েছে ৪৫ বছর। ১৩ বছরের কম কাউকে মুক্তিযোদ্ধা বলা যাবে না।ভর্তিকৃত সন্তানের বয়স ৬।সব মিলিয়ে বাবার
বয়স হওয়ার কথা ৬৪ বছরের বৃৃদ্ধ।কিন্তু লোকটা কে এখনো সবল দেখা যাচ্ছে, এমনকি দাড়িও পাকে নি!
ব্যাপার কি...জানতে সবাই উনাকে জোকের মত চেপে ধরেছে।উনি আবার বলছে উনার মুক্তিযোদ্ধার সনদ আছে!
।
আমি কনফিউজড হয়ে গেলাম... এই সবল
ভদ্রলোকটি একাত্তরের যুদ্ধ করেছে নাকি তীব্র শীতে ঠান্ডা পানিতে গোসল করতে যে যুদ্ধ করতে হয় সেটা
করেছে! :P
যাইহোক, এই পবিত্র সনদের সত্য দাবি করাটা হচ্ছে আমাদের নৈতিকতার বিষয়। আর এই ঘটনাটা আমাদের টাঙ্গাইলের "বিন্দুবাসিনী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়" এর প্রথম
শ্রেনীর ভর্তি লটারীর দিনের।
।
প্রতি সরকারের আমলেই মুক্তিযোদ্ধার সংখ্যা যে হারে বাড়ছে তাতে আমি নিশ্চিত, আগামী সরকারের
আমলে আমিও যদি আবেদন করি এই সনদের জন্যে...তাহলে "পাইলেও পাইতে পারি এই অমূল্য রতন।" B-)
।
মুক্তিযুদ্ধে নিহতের সংখ্যার সঠিক হিসেব নিয়ে কথা বললে আমি
রাজাকার আর বছর বছর নয়া 'জারজ' মুক্তিযোদ্ধার জন্ম দিলেই
দেশপ্রেমিক!
কি সুন্দর চেতনা আমাদের।
।
প্রতি সরকারের আমলে যেখানে বাড়ার কথা বৈদেশিক মুদ্রার
রিজার্ভ, শিক্ষার মান,বেঁচে থাকার সুযোগ সুবিধা,উন্নয়নের গতি সেখানে প্রত্যেক সরকার মুক্তিযোদ্ধার সংখ্যা বাড়াতে ব্যস্ত.... বড়ই হাস্যকর।
আচ্ছা, যারা যুদ্ধ করেছে তাঁরা কি এসব সনদের
আশায় যুদ্ধ করেছে? নাকি একটু শান্তিতে কারো অধীনে না থেকে
বাঁচার আশায় যুদ্ধ করেছে?
।
কোন দেশেই মনে হয় না এরকম মুক্তিযোদ্ধার তালিকা করা হয়। আর সেই তালিকায় ঠাই পাওয়া লোকগুলি,তাঁদের সন্তান,নাতি-
নাতনীরা পর্যন্ত এরকম সনদ দেখিয়ে বিভিন্ন সুযোগ সুবিধা ভিক্ষা নেয়।
।
বর্তমানে ছত্রাকের মত অহরহ গজানো কথিত সনদধারী
মুক্তিযোদ্ধাদের দেখে সালাম দিতেও এখন কেন জানি মনে সংশয় দানা বাধে।
তিনি আসল নাকি ভুয়া???!!!
।
তবে প্রকৃত বীরদের প্রতি স্যালুট এ প্রজন্মের.....
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:১৬
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রংয়ের মানুষ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৫০


গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন

অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

লিখেছেন কলাবাগান১, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ৩:৩৮


কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮


বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

×