আমার প্রয়াত আব্বাজান প্রথম ভুল
করেছিলো ৭১ এ যুদ্ধের সময় ছোট
থেকে।ক্যান,আমার দাদায় কামডা আর
কয় বছর আগে করলে কি ক্ষতি হইতো।
যার ফলে বাবায় যুদ্ধে অংশগ্রহণ করতে
পারে নাই,বৈধ মুক্তিযোদ্ধার
সার্টিফিকেটও পায় নাই (অবৈধ
ভাবে ইচ্ছে করলে পাওয়া যেত মে
বি)। ফলে সকল প্রতিযোগিতায় আমার
বঞ্চিত কোঠা ছাড়া আর
কোন কোঠা নাই!!!
,
দ্বিতীয়ত, বাবার জন্ম যদি
গোপালগঞ্জ হতো তাহলে আমাদের
পায় কে! লেখাপড়া বাদ দিয়া ভ্যান
চালাইতাম। আর সপ্ন দেখতাম,"আমিও
একদিন আমাদের প্রধানমন্ত্রী কে
ভ্যানে চেপে গ্রাম ঘুরাচ্ছি।
সংবাদের হেডলাইনে আমাকে
দেখাচ্ছে।বিমানবাহিনী বা অন্য
সরকারি কোন দপ্তরে আমার চাকরি
নিশ্চিত।"
.
সপ্ন সপ্নই থাকলো।জীবনে কিচ্ছুই হইতে পারলাম না।
চৌদ্দ আনাই বৃথা!!!
উল্লেখ, গোপালগঞ্জ এ প্রধানমন্ত্রী কে ভ্যান চালিয়ে গ্রাম ঘুরানো ছেলে টির বিমান বাহিনী তে চাকরি নিশ্চিত হয়েছে।(কালের কন্ঠ)
সর্বশেষ এডিট : ২৯ শে জানুয়ারি, ২০১৭ দুপুর ১:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



