“**বন্ধুর মাইয়ার কফালে আমার এই ৩০ ট্যাঁহা দামের জুতা দিয়া মারলেও শালির লজ্জা অইবনা।শালী বলে খালি কারেন্ট উথফন্ন করে।এই কারেন্ট যায় কই?ওর **(টুট)এর ভিতর হান্দাইয়া রাহে নাকি?” :-& >এইভাবেই কথা গুলো বলছিলেন একজন বাজারের দোকানী।বাজার করতে যাওয়ার সময় নিজের অজান্তেই কথাগুলো শুনছিলাম আর মনে মনে বলছিলামঃতোমার কথাটায় এই বাংলাদেশের ৭কোটি মানুষের প্রশ্ন বারবার প্রতিধ্বনি হচ্ছে।কিন্তু তোমার কথাটা কি তাদের কান পর্যন্ত পৌঁছাবে?
এমনিভাবে আনমনা হয়ে কোন কাজের জন্য রাস্তায় রাস্তায় চালতে চলতে আনমনেই মাঝে মাঝে মূল্যহীন কিছু মানুষের হলেও অসাধারণ কিছু কথা শুনা যায়। তাদের কথার হয়ত কোন মূল্য নেই তার পরেও কথা গুলো যেকোনো বুদ্ধিজীবী,রাজনীতিবিদ,সুশীলদের কথাকেও হার মানায়।অনিচ্ছাকৃত ভাবে শুনা কিছু কথা আপনাদের কাছে তুলে ধরলাম
এক এইচএসসি পরীক্ষার্থীর(মনে হয়) কথা বলি।রাস্তা দিয়ে হাঁটছি।আমার পাশে পাশে ওই ছেলে মোবাইলএ কথা বলছে।
আমার পাশের ছেলেঃ মরে যেতে ইচ্ছে করছে।(হয়ত ওপাশের উত্তরটাঃকেন!)আরে আর বলিসনা।সারা জীবন আমি আর তুই ললিপপ খেলাম।আজকে দেখলাম একটা মেয়ে অনেকক্ষণ ধরে আমাদের কোচিং এর সামনে ওয়েট করছে।খুব বেশি হলে ক্লাস ৫ এ পড়ে।আমি মনে করেছিলাম হয়ত তার মা’র জন্য ওয়েট করছে কিন্তু ৫মি. পরেই দেখলাম একটা ছেলে আসল।দেখে মনে হল 6 কি 7 এ পড়ে।
ছেলেটা এসেই বলল
_“জানু রাগ করেছ?”
_মেয়ে টা বলল “হে করেছি।তুমি এতক্ষণ পরে আসলে কেন?”
_“আরে বুঝ না আমার কোচিং এ একটু দেরী হয়েছে,আচ্ছা সরি বাবা সরি চল কাল রায়েন আর জুথি যেভাবে আমাদের দেখিয়ে দেখিয়ে ঘুরছিল আজ আমি আর তুমি সেই ভাবেই ঘুরব”।
_আচ্ছা চল তবে আমাকে কিন্তু ওই ডল(মনে হয় পুতুল) টা আর ইয়ামি চকলেটটা(!!!!!!) কিনে দিতে হবে।
_আচ্ছা দিব।তবে আমাকে একটা ফ্রেঞ্চ পাপ্পি দিতে হবে।
_আচ্ছা যাও ,দিবো তবে তোমার ফ্রেন্ডদের বলতে পারবে না।
_ওকে বলবো না।
দোস্ত এই যদি হয় আজকালকের অবস্থা তাহলে আমিই কি করলাম আর তুইবা কি করলি।সারা জীবন ললিপপ খেয়ে গেলামরে।
{{{আমিও তাদের কথা চিন্তা করলাম।এই যদি হয় অবস্থা তাহলে তাদের কি হপে যারা এখনও বিয়ে করেনাই?}}}
আরেক ঘটনাঃ
সুন্দর গ্রাম এর মতন একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম সেখানে এক চানাচুর ওয়ালা আর এক খরিদ্দারের মাঝে মজার কিছু কথা শুনেছিলাম।কথা গুলো এইরকম ছিলঃ
_চান্দু বেশি ঝাল দিওনা।ঝাল খাইলে আমার আবার গ্যাসটিক আর সমস্যা দেহা দেয়।
_হ আর কইয়েন্না।মাইনষেরাকি হুদাই মাসে ১০লাখ(!!) টেকা খরচ কইরা ডাক্তারি পাশ করতাছে?আপ্নেগ পেডের সমস্যার লাইগাইত ওরা বইসা রইছে।বেশি কইরা ঝাল খাইবেন।ঝাল না খাইয়া ডাক্তারগো পেডে লাত্থি মাইরেন্না(!!!)।
এখন এক গার্মেন্টস কর্মীর কথা বলবো।সে তার পাশের এক মেয়েকে বলছেঃ
_তুমাগ তো এইডা ভাল্লাগেনা।তা লাগবো কেন?একটা কথা কই,হুন্তে খারাপ লাগবো তার পরেও কই।বাংলাদেশে এহন অর্ধেকই মাইয়া।গার্মেন্টস না থাকলে এতো মাইয়া যাইত কই?এই গার্মেন্টস যদি না থাকত তাইলে আমার মত পোলারা ১০ কি ২০ টাকা দিয়া মাইয়াগ লগে ওলালা করতে পারত বুঝস।আর তুমার মত সুন্দরী মাইয়া যদি পায় তাইলেত কারা কারি লাইগা যাইত।এই গার্মেন্টস আছে বইলাই এহনো তুমরা টিক্কা রইছ।নাইলে এতদিনে খবরই আছিল।
আরও অনেক কথা ছিল কিন্তু সব ভুলে গেছি।মনে পরলে আরেকদিন লিখব।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



