সবার ভিতরেই ক্ষমতা আছে। কেউ সেটা কাজে লাগায়, কেউ লাগায় না। ভাল ক্ষমতাগুলো কাজে লাগানোর চেস্টা করে ভাল মানুষেরা আর খারাপ মানুষেরা সে চেস্টা করে না।
.
প্রায় প্রতিটা ফ্রেন্ড সার্কেলে এমন একজন করে থাকে, যে বাকি সবার সাথে সিগারেট খায় না, রাতভর কনসার্টে নাচানাচি করে না, গাড্ডায় গা ভাসিয়ে প্রেম করে বেড়ায় না। তারমানে এই নয় যে, সে সিগারেট খেলে মারা যাবে, রাতভর বাড়ির বাইরে থাকতে ভয় করে অথবা প্রেম করার মত সাহস বা ক্ষমতা নেই।
এমনও হতে পারে সেও মনে মনে সব করতে চায় কিন্তু করে না ভবিষ্যতের কথা ভেবে। সে ভাবে সিগারেট খেলে কি লাভ? নেশা করার মত কোন দুর্ঘটনা তো তার জীবনে ঘটেনি। রাত জেগে কনসার্ট শুনে কি হবে? বাসায় বাবা-মায়ের সাথে টিভিতে গান শুনলেও তো চলে। আর প্রেম? একাধিক প্রেম করে, এক একটি মেয়ের জীবনপথের একটা করে কাঁটা হয়ে, ঐ সব মেয়ের চোখের জলের অভিশাপ নিয়ে অন্য যাকে জীবন সঙ্গিনী করবে, তাকে নিয়ে কি সুখি হতে পারবে? চোখের জলের অভিশাপ; অব্যর্থ অভিশাপ।
.
কিন্তু তারাই যখন আবার প্রকৃতির কাছে পরাজিত হয়, তাদের বিশ্বাস যখন প্রকৃতি নস্ট করে দেয়, তখন তাদের মত ছন্নছাড়া কেউ হতে পারে না।
.
সবচেয়ে গোছানো মানুষটিই জানে কিভাবে অগোছালো থাকতে হয়। ঠিক একইভাবে, সবচেয়ে অনেস্ট মানুষই জানে কিভাবে ডিজঅনেস্ট হতে হয়।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


