
ব্যালকনিতে দাড়িয়ে
তোমার সেই ঠোটের ইশারা,
অদ্ভুত শিহরনের জন্ম দিতো।
কাঁপা কাঁপা ঠোটে তুমি হয়তো
বলতে মাত্র দুটি কথা
কিন্তু বোঝাতে অনেককিছু।
কেউ না বুঝলেও, আমি বুঝতাম।
আমার আর দোষ কি বলো,
তোমার অসীম শুন্যতায়
ভেসে থাকতেই তো চাইতাম শুধু!
তুমি আমার কাব্য গুলো ছড়িয়ে দিতে,
ভাসিয়ে দিতে!
আলতো ভাষায় বুঝতে দিতে,
তোমাকে জয় করা অসম্ভব কিছু না!
তোমার মধ্যে হারিয়ে যাওয়া খুব সহজ,
সারারাত সাঁতরে তরী পাওয়াও সহজ!
একটু একটু করে,
কবে যে নৌকোর বৈঠা টা তুমি
আমার হাতে তুলে দিয়েছো,
নিজেই জানো না হয়তো...
এটাকে আমি কি বলবো এখন?
প্রেম?
নাকি দ্বিপদী সমীকরন?
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



