somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি পায়ে চা খাওয়া রজনী

২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



- বিয়ে করিস নাই এখনও?
- নাহ..
- আমিও না!
- কেনো?
- জানি না, কেনো যেনো.. তুই করছিস না কেন?
- তুই করিস নি, এজন্য!
- হাহাহাহাহা.. স্বভাবটা বদলাতে পারলি না এখনও.. ফ্লার্ট করাটাকে রীতিমত শিল্পের পর্যায়ে নিয়ে গেছিস!
- হুম.. তারপর বল, আসলেই বিয়ে করছিস না কেনো? কেউ ছ্যাকা-ট্যাকা দিসে নাকি?
- থাপ্পড় খাবি, শয়তান! না, সেরকম কিছু না..
- তাহলে? বাসা থেকে কিছু বলে না?
- আসলে আব্বু-আম্মু এখন আর জোর করে না, আমার উপরেই ছেড়ে দিসে সবকিছু.. আমার ক্যারিয়ার, আমার ভবিষ্যৎ, সবকিছু!
- তারা কি নাতিপুতির মুখ দেখতে চায় না? অবশ্য তুই আর আমি মিলে একটা চেষ্টা চালালে তাদের নাতিপুতি দেখার ইচ্ছে টা পুরন করতে পারি..
- হাহাহাহা.. দুর হ শয়তান!... খুব ভালো লাগছে, জানিস?
- কেনো?
- তুই একদম আগের মতই আছিস?
- তাই?
- হুম, একটুও বদলাস নি! আগের সেই হেয়ার কাট টা এখনও রেখে দিয়েছিস, আমার চোখের দিকে তাকিয়ে অনর্গল ফ্লার্ট করা, আগের সেই হাসি-মারামারি, চড়-থাপ্পড়.. সবকিছু আগের মতই আছে!
- আসলেই, যদিও ভেতরে ভেতরে অনেক চেইঞ্জ হয়ে গেসি, বাচ্চা-বাচ্চা স্বভাব টা এখন আর তেমন একটা নাই!
- তাই নাকি?!! কই! আগের মতই তো নাদান-মাসুম বাচ্চা আসোস এখনও!
- নাহ! চেইঞ্জ হয়ে গেসে অনেককিছু, ভেতরে-বাহিরে, অনেককিছু! প্রুভ দেখাবো? তুই দেখতে চাইলে দেখাতে পারি..
- শয়তান!!
- হাহাহাহাহা
- সামনে আসবি না, দুরে যাহ! বলদ একটা!
- হুম.. বলদ! তোর বলদ!
- তাই?
- জানি না.. থাক, বাদ দে এসব মেটাফরিক কথাবার্তা!
- তোর গার্লফ্রেন্ড হয় নাই এখনও?
- নাহ!
- ক্যান? বিয়েই বা করছিস না কেনো, বল তো? “আপনি কি বিয়ে করতে ভয় পাচ্ছেন”?
- হাহাহাহা, নারে বলদ! এমনিই..
- আমাকে খুব মিস করসিলি একয়টা বছর, না?
- তোরে মিস করবো কেনো, আজব! তুই কি স্পেশাল কেউ?
- তাই????
- আর তোকে মিস করার সাথে আমার বিয়ের কি সম্পর্ক?! আজব!
- মুশফিক..
- বল..
- আমার চোখের দিকে তাকিয়ে একটু ফ্লার্ট কর তো.. এখন..
- পারবো না, ওটা সবসময় হয় না.. বাদ দে, চা খাবি?
- হুম চল.. গুড়িগুড়ি বৃষ্টি পড়তেসে.. খুব চা খেতে ইচ্ছে করতেসে তোর সাথে..
- চল..
- খালি পায়ে খাই? হাটতে হাটতে?
- স্যান্ডেল জোড়া দেলু মামার চায়ের দোকানে রেখে যাই..
- ওকে, চল..
- আজ সারারাত খালি পায়ে হাটবো আর চা খাবো..
- হুম.. আজ ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া দিবস’!
- দিবস না বলদ, রজনী! এখন তো রাত দশটা! ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া রজনী’..
- ওকে.. ‘বিশ্ব খালি পায়ে চা খাওয়া রজনী’..
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১৭ রাত ১০:৪৯
৪টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

লিখেছেন জুল ভার্ন, ১৪ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৩

ফিরে এসো অনুরাধা, ভেঙে দিয়ে সব বাঁধা....

শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরবেন- ফিরতেই পারেন। তবে প্রশ্ন হলো, কীভাবে এবং কোন উদ্দেশ্যে?

বাংলাদেশে ফিরে আসা তাঁর জন্য অসম্ভব নয়। চাইলে তিনি দেশে ফিরতে... ...বাকিটুকু পড়ুন

আমরা বাস করছি প্রচণ্ড রাজনৈতিক ভণ্ডামোর মধ্যে – হুমায়ুন আজাদ। কিছু কথা।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৪ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৩৮



ইংরেজিতে একটা শব্দ আছে সেটা হল plausible. যার একটা অর্থ হল “আপাতদৃষ্টিতে যুক্তিসঙ্গত”। হুমায়ুন আজাদের অনেক লেখার মধ্যে এ জিনিসটা পাওয়া যায়। এমনিতে হুমায়ুন আজাদ খুবই ভালো... ...বাকিটুকু পড়ুন

বাঁশি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৪



হিম শীতল মাঘ মাসের রাত। ঘন কুয়াশার কারণে পাঁচ হাত সামনেও কিছু দেখা যায় না আর খালপাড়ের বাঁশঝাড়টা তো অনেক দূরে, বাতাস নেই তারপরও বিচিত্র কারণে বাঁশপাতার শব্দ শোনা যাচ্ছে।... ...বাকিটুকু পড়ুন

হুলো বেড়াল

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ১:২৮


গ্রামের কাঁচা রাস্তা দিয়ে হাঁটছি। কোথাও মানুষের কোনো সাড়া-শব্দ নেই। মাঝেমধ্যে অবশ্য ঝিঁঝিঁ পোকা ডেকে যাচ্ছে। শব্দে কান ঝালাপালা। এত ঝিঁঝিঁ পোকা কোথা থেকে এলো?

দুটো জঙ্গল পেরিয়ে মূল সড়কে... ...বাকিটুকু পড়ুন

আজকের এই দিনে ১৯৭৫-এর শোকাবহ আগস্ট/ রক্তাক্ত দিবস॥

লিখেছেন ক্লোন রাফা, ১৫ ই আগস্ট, ২০২৬ রাত ২:১১



“আজ থেকে অনেকদিন পরে হয়ত কোন পিতা তার শিশুপুত্রকে বলবেন, জানো খোকা! আমাদের দেশে একজন মানুষ জন্ম নিয়েছিল যাঁর দৃঢ়তা ছিল, তেজ ছিল আর ছিল অসংখ্য দুর্বলতা। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×