
কখনো অপেক্ষা করেছেন,
একজনের মুচকী হাসির?
আমি করেছিলাম ।
দুই জোড়া গাল একসাথে হওয়ার পর
দুজনে হেসেছি, মন খুলে
ভালোই তো এগুচ্ছিলাম আমরা ।
বৃষ্টি তে ভেজার অভ্যাস ছিলো না আগে,
এক জোড়া পায়ের ওপর
আরেক জোড়া পা
তখনই শিখেছিলাম বৃষ্টিতে ভেজা ।
কত-শত মানুষদের ভিড়ে
বকবক করা এক জোড়া হাসিমুখ
কেউ কখনো খেয়াল করেনি ।
এভাবেই এগুচ্ছিলাম আমরা ।
কাশফুলে লুকিয়ে সিনেমা দেখা,
ভোরের কুয়াশায় মুখ ডুবিয়ে
হুডি ওঠানো রিক্সায়
একসাথে জড়িয়ে-মিশে থাকা ।
ভালোই তো এগুচ্ছিলাম ।
আকাশে পেন্সিল দিয়ে
মেঘ হয়ে কতকিছু এঁকেছিলাম,
মেঘগুলো শুভ্র ছিলো তখন ।
এক জোড়া হৃদে
আর কিছু না পারুক
অনুভূতি দিয়ে গিয়েছিলো নীল আকাশ ।
ভালোই তো যাচ্ছিলো ।
কিন্তু কেনো যেনো,
সবকিছু ভুল জায়গাতে এখন,
তুমি ভুলে, আমি ভুলে ।
বেঁচে থাকা হয় তাই,
ভুলে ভরা ব্যস্ততায়, আর
নীল আকাশ কে নিলামে তুলে ।
কখনো অপেক্ষা করেছেন,
একজনের মুচকী হাসির?
আমি করেছিলাম ।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


