
কত শত কাব্য আমার,
শহরে বাধানো শব্দ আমার,
চিৎকার করে হয়নি বলা
তাই কি হয় নাকি কখনো?
স্ফিত-ফাঁপা, খানিকটা কাঁপা
দুর থেকে ভেসে আসা,
অব্যক্ত-অন্তহীন ধ্বনিগুলা,
বুঝে উঠতে পারিনি এখনো ।
সত্যিই! কি ভাবছো?
আমি আর ভাবতে পারি না
ক্লান্ত পথিকের গল্পগুলা
যায়না আর সাজানো ।
বেহুশ হৃদয় আবার বিধ্বস্ত হয় নাকি?
সে তো ছিলো তোমার বাহানা
কান পেতে শুনতে চাইতে,
করতাম না কখনো মানা ।
আবার আমাকে ভাসতে হবে
শুনেছি, এভাবেই নাকি চলতে হবে
আমার ভেসে ওঠার গল্প শুনবে?
শোনো, এই মেয়ে... শোনো না...
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৭ রাত ২:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


