
- সবাইকে হাসাচ্ছিস, তুই হাসছিস না কেনো?
- সবার মুখে হাসি মানায় না..
- না, মানায়! আমি তোর মুখে হাসি দেখতে চাই, সারাজীবন...
- সারাজীবন তো চাইলেও পাশে থাকতে পারবি না, বিয়ের পর অন্যের ঘরের বউ হয়ে যাবার পর কিভাবে বুঝবি যে, আমি হাসছি নাকি মন খারাপ করে বসে আছি?!!
- এতকিছু ভাবি নাই! ভাবতে চাইও না, তোকে হাসতে বলসি, ব্যাস… হাসবি! মন খুলে…
- হুম… লোক দেখানো হাসি হাসতে হাসতে আমি ক্লান্ত… এর চেয়ে বল, মন খুলে কেঁদে দেখাই! দেখবি?
- এজন্যই তোর সাথে মাঝে মাঝে কথা বলতে ইচ্ছে হয় না আমার! ভাইরাস তুই একটা, ডিপ্রেশন ছড়াস সবসময়... ফালতু একটা ছেলে!
- কেনো, ফালতু ছেলেরাই তো কাঁদে! একা, হয়তো বৃষ্টিতে… হয়তো ওয়াশরুমে! তাদের কান্নার একমাত্র সাক্ষ্যি কে থাকে, জানিস?
- [চুপ]
- ওয়াশরুমের আয়না!
- [চুপ]
- আয়না দিয়ে যদি কান্নার ভিডিও জমিয়ে রাখা যেত বা রেকর্ড করা যেত, তাহলে একটা ছেলের গোটা জীবনের সব কান্নার ভিডিওগুলার সাইজ কত হত জানিস?
- [চুপ]
- কয়েক’শ জিবি’র উপর!
- তুই এগুলো আমাকে কেনো শোনাচ্ছিস?
- একটা মানুষ কষ্ট পাচ্ছে, ডিপ্রেশনে ভুগছে, এসব ব্যাপার শুনতেও তো ভালো লাগে!
- না, লাগে না! অন্তত আমার না!
- কি শুনতে চাস তুই তাহলে বল?
- কিছু শুনতে চাচ্ছি না আপাতত! কফি খেতে ইচ্ছে করছে খুব…
- ওকে, done! সাইকেলে ওঠ! বসে আমাকে শক্ত করে ধর...
- সাইকেলে??!! অসম্ভব!! রিক্সায় যাবো…
- কফি খাওয়া cancel… যাহ!
- ওকে ওকে ওকে… উঠতেসি…
- কাতুকুতু দিবি না একদম, সাবধান!
- হাহাহাহাহা! এবার? এবার কোথায় যাবে বাছাধন?!!
- সিরিয়াসলী! সোজা খাদে ফালায় দিবো সাইকেল… আমি তো মরবোই, তোরে নিয়া মরবো!
- তাও ভালো! একসাথে মরতে পারবো!
- কোন রেস্টুরেন্টে যাবি, বল...
- রেস্টুরেন্ট না, রাস্তার পাশে টং দোকান হলে খুব ভালো হয়...
- ওকে... 'মিশন টং দোকান'!
- 'মিশন টং দোকান'!
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৭ রাত ১২:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


