somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিয়ে

০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি অবশেষে বিয়ে করেছি। অতিষ্ঠ হয়ে উঠেছিলাম ব্যাচেলর থাকতে থাকতে। একটু পারিবারিক উষ্ণতা, নিস্তব্ধতা আর আয়েশের জন্য প্রাণ আঁকুপাঁকু করছিল।

জানেন, একাকী জীবনে সত্যিই অভ্যস্ত হয়ে পড়েছিলাম। পড়েছিল মারিয়াও। আমার জীবনযাপনের ধরনটা ছিল যাচ্ছেতাই! সবকিছু এলোমেলো, ছড়ানো-ছিটানো, ওলট-পালট। একেবারে টিপিক্যাল ব্যাচেলর। আর ওর, অর্থাৎ আমার মারিয়ার, ঘরদোর সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন, গোছানো। মিথ্যা বলব না, দেখে আমার শখ জাগল ও রকম জীবনযাপনের।

আমার সঙ্গে বাস করতে শুরু করেই আমার ব্যাচেলরসুলভ ঘরের গোছগাছ আর ধোয়ামোছা নিয়ে পড়ল মারিয়া। তবে খুব দ্রুত সে সফল হতে পারল, সেটা বলব না। তার লক্ষ্য সাধনে যখন-তখন বাগড়া দিলাম আমি। যেমন ঘরে ঢোকার সময় পা মুছতে ভুলে যাই।
‘আবার নোংরা নিয়ে ঘরে ঢুকেছ!’ মারিয়া ভারি রাগ করে।
প্রথম দিকে শুধু অভিযোগ করত। পরে সরাসরি ও কঠোরভাবে বলতে শুরু করল, ‘পা মুছতে কখনো শিখবে বলে মনে হয় না। তাই পইপই করে বলে রাখি, জুতো বাইরে খুলে রেখে আসবে।’

কী আর করা! জুতো খুলে ঘরে ঢোকায় অভ্যস্ত হতে হলো। কিন্তু আমার বন্ধুরা অভ্যস্ত হতে পারল না কিছুতেই।
‘এভাবে আর সম্ভব নয়,’ মারিয়া কঠিন স্বরে অনুযোগ করে বলল একদিন। ‘তোমার বন্ধুরা আবার ঘরের মেঝে নোংরা করে দিয়ে গেছে। তুমি ওদের ডাকো কেন?’

ওদের আর ডাকি না। তাই বলে যে আমার জীবন সহজতর হয়ে উঠল, তা কিন্তু নয়।
অফিস শেষে বাসায় ফিরে ডিভানে একটু কাত হতে না-হতেই মারিয়ার চিৎকার, ‘জায়গা পেলেই শুয়ে পড়তে হবে? দেখছ না, ঝেড়েমুছে টিপটপ করে রেখেছি? ওখানে শুলে কাভারটা কুঁচকে যাবে না! ওঠো বলছি!’
ডিভান থেকে উঠে শুয়ে পড়লাম খাটে।

‘তোমার মাথায় কি ঘিলু বলে কিছু নেই? কত খাটনি করে সব পরিষ্কার করেছি, বদলেছি বিছানার চাদর। আর তুমি দিব্যি শুয়ে পড়লে!’
উঠে গিয়ে বসলাম আর্মচেয়ারে।

‘আর বসার জায়গা পেলে না? ওই শরীর নিয়ে ওটা ভেঙে ফেলবে তো!’
বাধ্য হয়ে হাঁটু ভাঁজ করে মেঝের ওপরে বসা শিখে নিয়েছি। প্রাচ্যীয় ধাঁচে। আমার কিন্তু বেশ লাগে। কিন্তু স্ত্রীর সেটা পছন্দ নয়।
‘একেবারে ঘরের মাঝখানে গেড়ে বসেছ!’ গজগজ করে বলে সে। ‘ঘরে নড়াচড়ার উপায়ও নেই।’ বলে যোগ করে, ‘কেন যে গাধার মতো তোমাকে বিয়ে করতে গিয়েছিলাম!’

আর সহ্য হলো না আমার। থাকতে শুরু করলাম মুরগির ঘরে। এখানে সব সুযোগ-সুবিধা আছে আমার। সব এলোমেলো, ছড়ানো-ছিটানো, যেখানে খুশি বসো, শোও, পা মুছো না হাজার বছর...
আমার স্ত্রীও খুশি। এখন সে বলে, ‘অবশেষে ঘরদোর আমার ছিমছাম, পরিষ্কার, গোছানো।

(ভীনদেশী গল্প অবলম্বনে)
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৪৫
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

ম্যাজিস্ট্রেট

লিখেছেন রাজীব নুর, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:০০



আমাদের এলাকায় নতুন একটা ওষুধের দোকান হয়েছে।
অনেক বড় দোকান। মডেল ফার্মেসী। ওষুধ ছাড়াও কনজ্যুমার আইটেম সব পাওয়া যায়। আমি খুশি এক দোকানেই সব পাওয়া যায়। আমাদের এলাকায়... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

আজকে জুলাইযোদ্ধাদের উপর পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাই।

লিখেছেন তানভির জুমার, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:১৪

জুলাই যারা ঘটিয়েছে, তাদের উপর পুলিশের কী পরিমাণে ক্ষোভ, এটা ইলেকশনে যাস্ট বিএনপি জেতার পরই টের পাবেন।
আমি বলছি না, বিএনপির ক্ষোভ আছে।
বিএনপি দল হিসেবে অকৃতজ্ঞ হতে পারে, কিন্তু জুলাইয়ের উপর... ...বাকিটুকু পড়ুন

পাশা : বাংলাদেশের নতুন জাতীয় খেলা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৩৯


"ও শ্যামরে, তোমার সনে একেলা পাইয়াছি রে শ্যাম, এই নিঠুর বনে। আজ পাশা খেলব রে শ্যাম।" প্রয়াত হুমায়ূন ফরীদির কণ্ঠে ছবিতে যখন এই গান শুনেছিলাম ,তখন কেউ ভাবেনি যে... ...বাকিটুকু পড়ুন

×