somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

ভার্চুয়াল কবি
মৃত্যুক্ষুধা, শব্দক্ষুধা, ছন্দক্ষুধা, পতনক্ষুধা, জাগরনক্ষুধা, বিলাসিতারক্ষুধা, না-পাওয়ারক্ষুধা, হারানোরক্ষুধা, আকাঙ্ক্ষারক্ষুধা, খাদ্যক্ষুধা, প্রেমেরক্ষুধা, ভালবাসারক্ষুধা, আহ্লাদীক্ষুধা ------------ আমার জীবনটাই ক্ষুধাময় !

২১ ঘন্টাই রাত হলে ভাল হত !

০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(পর্ব-২)

রাত গভীর হলে যখন চোখের পাতা ভিজে ওঠে তখন বিস্তৃত খোলা সবুজ মাঠের ঘাসের বুকে চিৎ হয়ে শুয়ে মদ খেতে খেতে যে সাবালক আকাশের তারা দেখে, তারার সাথে কথা বলে ! হে আকাশ, হে আকাশ ভরা তারা, হে রাতের আঁধার - সেই সাবালকই ভালবাসতে জানে, শুধু তোমাকেই ভালবাসে । বুকের বামপাশটায় লুকিয়ে রাখা প্রেমিকার মত । পরম আদরে তোমাতে মিশে যেতে চায় । লুকাতে চায় তোমাতে । তোমাতেই ডুবতে চায় ।

পূর্ণ কোজাগরী প্রেয়সি তুমি ! আমি তোমাকে ভীষন ভালবাসি । আরও বেশী ভালবাসতে চাই । তোমাকে শেষ বিকেলের আকাশে জাগতে দেখি, ডুবতে দেখি সদ্য ভোরে । মাঝখানে রূপালি স্নিগ্ধ আলোর মিলনমেলায়, মেঘের সাথে লুকোচুরি খেলায় ক্ষনে ক্ষনে দেখি তোমার রূপের বদল । বুকের মধ্যে যেন কেমন করে । চিৎকার করে বলতে মন চায়, আমি তোমাকে বহুত ভালবাসি প্রিয়ে । ভীষন ভালবাসি । আমার দৃষ্টির সীমানায় পরিপূর্ণ প্রেয়সী তুমি - বদলে যাও, ক্ষনে ক্ষনে বদলাও নিজেকে, তবুও ভালবাসি তোমায় । সাবালক যখন তার গ্রাম্য জগৎ ছেড়ে ইট, কাঠ, পাথরের ধূলি ভরা এই শহরে উচ্চশিক্ষার নেশায় প্রথম পদার্পন করে, তখন থেকে ভালবাসি ।

সহজ সরল জীবনের মায়ায় চোখ ফেটে কান্না আসতে চায়। মান- মর্যাদার সুনিপুন খেলায় বহু কষ্টে কান্না লুকাতে লুকাতে ঢলঢলে চোখের মাঝে তখন শুধুই মায়া। মায়াভরা এই চোখের মায়ায় তখন হঠাৎ ললনার আবির্ভাব। ললনা সভ্য, শান্ত, মোটামুটি দোহারা চেহারা এবং ভারী ব্যাক্তিত্ত সম্পন্ন । চোখে কাজল পড়ে , দীঘল চুল, চশমার আড়ালে কাজলে ঢাকা তার চোরা চোখের দৃষ্টি । সাবালক কুপোকাত হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট ।

সাবালক তার স্থান, বাল্য বন্ধু-বান্ধব, মাতা-পিতা-ভাই-বোন, চিরপরিচিত পৃথিবী ছেড়ে আসার বেদনাময় জীবনের কাব্য পাঠ্য বই খাতায় লিপিবদ্ধ করত। ললনা তার ক্লাস বন্ধু । প্রথম প্রথম সামান্য কথা, মাঝে মধ্যে ক্লাসের সকল ছেলেমেয়েরা দল বেঁধে এই শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানো । ধীরে ধীরে বন্ধুত্বের খাতিরে ফোন নম্বর আদান-প্রদান হতে থাকল। কখনও কখনও বিকেলে চায়ের নিমন্ত্রন, দুজনাতে একটু ঘোরাঘুরি । সাবালকের নিষ্ঠুর একাকীত্বের এই শহরে ললনা একটু একটু করে তার পৃথিবীটা দখল করে নিয়েছিল । সেখানে সংগোপন ছিল, মেয়েলীপনার লুকোচুরি ছিল। চুপিসারের অতিশায্যে সাবালক জানতেও পারল না যে তার পৃথিবী আর তার দখলে নাই। সেটা কোন এক ললনা কখন, কিভাবে যেন দখল করে নিয়েছে ।

পর্ব-১ঃ Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেবদাস, কালজয়ী উপন্যাস এবং চিত্রনাট্যের পটভূমি

লিখেছেন মেহবুবা, ২৯ শে জুলাই, ২০২৬ সকাল ১১:২৮


প্রথম ১৯২৮ সনে নির্বাক "দেবদাস" মুক্তি পায় ফনী বর্মা এবং তারকবালা অভিনীত ছিল সেটি। এরপর প্রমথেশ বড়ুয়া এবং যমুনা বড়ুয়া অভিনীত সবাক দেবদাস মুক্তি পায় ১৯৩৫ সনে। তারপর... ...বাকিটুকু পড়ুন

যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুলাই, ২০২৬ দুপুর ১:৪৩




যে হৃদয় বিলিয়ে দেয়, বিশ্ব চরাচরে
শান্ত গৌরবে, সেই আত্মারা কোথায় বেঁচে রয়।
দয়ার প্রতিটি বীজ সর্ন্তপণে বপন করা হয়,
সপ্তাকাশে উজ্জ্বল ফসল তবে অবধারিত রয়।

সাত আকাশের চরাচরে , ছায়া... ...বাকিটুকু পড়ুন

"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি...

লিখেছেন জুল ভার্ন, ২৯ শে জুলাই, ২০২৬ বিকাল ৪:৩৭



"দুষ্টের দমন শিষ্টের পালন"- হলো একটি সনাতন নীতি, যার অর্থ খারাপ বা অন্যায়কারীকে শাস্তি দেওয়া এবং ভালো বা সৎ মানুষকে রক্ষা করা। এটি মূলত সমাজে শান্তি ও ন্যায়বিচার... ...বাকিটুকু পড়ুন

কারো নামে মিথ্যা অপবাদ কাম্য নয় তবে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩৯


ঘটনাটি মূলত ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের এবং তার সঙ্গে থাকা এক সাংবাদিক বন্ধুকে ঘিরে। পরিবাগ ওভারব্রিজ সংলগ্ন এলাকায় ট্রান্সজেন্ডার বা হিজড়া জনগোষ্ঠীর কয়েকজনের সঙ্গে... ...বাকিটুকু পড়ুন

কী-বোর্ড কাহিনী: ডেল কেবি২১৬

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুলাই, ২০২৬ রাত ১১:০০


আমি ১৯৯৬ সাল থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন কী-বোর্ড ব্যবহার করছি। দেশে থাকতে কী-বোর্ড তেমন প্রয়োজন পড়েনি। মাঝে মধ্যে কেনা হতো। একবার বাংলা লিখার জন্য "বিজয়" সফটওয়্যারের প্রলোভনে, বিজয় এর... ...বাকিটুকু পড়ুন

×