তোমাকে একটু স্পর্শ করতে চাই,
অন্তত একটু হাতটা ধরব তোমার,
এর বেশি কিছু নয়, এর বেশি কিছু নয়।
তোমাকে একটু ছুঁতে চাই, সত্যি একটু;
অন্তত কিছুক্ষণ শক্ত করে কোমল দুহাত
এর চেয়ে বেশি কিছু নয়, সত্যি একটুক্ষণ
সমস্ত হৃদয় দিয়ে চুপ করে দু পলক না ফেলে
অন্তত কল্পনাযোগ্য করে সারারাত
নিরবে দেখতে চাই তোমার চোখের দেশে
আমার সংসার জলজল করে ভাসে কিনা!
আমার জীবিত থাকা সুপ্ত ক্রন্দন আগুন জ্বেলে
দু কদম হেসে আমি যদি পেছনে ফিরতে চাই
চাই দাঁড়াবে তুমি উদার দুহাত মেলে
পাখির ডানার মত আমার সামনে, আমিও উড়তে চাই!
সত্যি উড়তে চাই তোমার আঁচল হয়ে
অন্তত দু'মিনিট দখিনা বাতাসে একদিন
এর বেশি কিছু নয়, এর বেশি কিছু নয়।
আমার অসংলগ্ন অলীক স্বপ্নগুলো ব্যার্থ হবার আগে
আমি শুধু একটু তোমাকে চাই
ফাঁসীর কাষ্ঠে গিয়ে শেষ ইচ্ছের মত
আমি শুধু একটু তোমাকে চাই, অন্তিম ফরিয়াদ
তারপর ঝুলে যাব আকাশের মেঘে
সত্যি শুধু এটুকু ইচ্ছে, এর বেশি কিছু নয়!
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৫ রাত ৮:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



