মনে করে কষ্ট পেওনা নষ্ট কোর না সময়
সবকিছু আজ তোমারই হয়েছে যা কিছু আমার নয়।
অথচ এসব একদিন মনে হত ধুলো আর মাটি
শান শওকত নশ্বর বলেছিলে, বলেছিলে তুমি-
ভালবাসাটাই খাঁটি;
আমৃত্যু টেকে যদি সত্যিই সেটা নিশ্চিত খাঁটি হয়।
আজ ভেবে দেখি কতটুকু তুমি ভালবেসেছিলে
আর কতটুকু ছিল অভিনয়-
ছিল সব ধূসর অতীতে যেখানে হাতে রেখেছিলে তুমি হাত
আজ সেখানে আঁধার ঘন গম্ভীর বরষায় ভেজা রাত
ব্যাথায় থমকে গেছে!
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



