somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আদালতে মুজিব কোট পরে আসলেও ক্ষমা নেই- হাইকোর্ট

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৩:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঢাকা, ৩ ফেব্রুয়ারি (শীর্ষ নিউজ ডটকম): 'এখানে বিচার করতে বসেছি। কে আওয়ামী লীগ আর কে বিএনপি যাচাই করতে বসিনি। মুজিব কোট পরে আদালতে আসলেই ক্ষমা করে দেয়া হবে না।' কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ নেতা হাজী সোলায়মান মাদবরকে উদ্দেশ্য করে এ কথাগুলো বলেছেন হাইকোর্ট। শিশু নিয়ামুলকে বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য আদালত তীব্র ভাষায় তাকে তিরস্কার করে আরো বলেন, কার কতটুকু ক্ষমতা আছে, আমরা জানি। সব ক্ষমতার চেয়ে বেশি ক্ষমতাধর আদালত।
আওয়ামী লীগ নেতা সোলায়মান মাদবর আদালতের নির্দেশে বৃহস্পতিবার সকালে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেন সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চে আসেন। এ সময় তার পক্ষে তার কৌঁসুলি ইউসুফ হোসেন হুমায়ুন নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করেন। আদালত তাকে বলেন, দলের প্যাডে সংবাদ সম্মেলন করার ক্ষমতা তাকে কে দিয়েছে। আপনি নিজেও আওয়ামী লীগের একজন সিনিয়র নেতা। এ ধরনের অনিয়মকে সমর্থন করবেন না। ভবিষ্যতে এ ধরনের আচরণ না করার জন্য সতর্ক করে দিবেন।
জানা গেছে, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নেতা হাজী সোলায়মান মাদবর ২৬ জানুয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে শিশু বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তির অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, সমবয়সী দু'শিশু মারামারি করে নিয়ামুলকে আহত করেছে। পরদিন বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদটি প্রকাশ হলে ডেপুটি এটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন বিষয়টি আদালতের নজরে আনেন। এ প্রেক্ষিতে আদালত ৩ ফেব্রুয়ারি সশরীরে হাজির হবার জন্য সোলায়মান মাদবরকে তলব করে। প্রসঙ্গত, শিশু নিয়ামুলকে বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে বাধ্য করার ঘটনায় এর আগে আদালত কামরাঙ্গীরচর থানার ওসিসহ একাধিক পুলিশ কর্মকর্তাকে তলব ও বিভিন্ন নির্দেশনা দেন। এ সংক্রান্ত রিট এই আদালতে বিচারাধীন রয়েছে।
Click This Link
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

চর্যাপদঃ বাংলা ও বাঙালির ঐতিহ্য

লিখেছেন কিরকুট, ২০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৮

চর্যাপদ বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে স্বীকৃত হলেও, এর ভাষা ও উৎস নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলে আসছে। ১৯০৭ সালে নেপালের রাজগ্রন্থাগার থেকে হরপ্রসাদ শাস্ত্রী এই পদগুলি আবিষ্কার করেন এবং... ...বাকিটুকু পড়ুন

রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ৮:৩৪


আজ বাদে কাল ঈদ। ঈদ-উল-ফিতর প্রতি বছর আমাদের জীবনে নতুন নতুন অনুভূতি নিয়ে ফিরে আসে, তবে এই আনন্দের জোয়ার সবচেয়ে বেশি আছড়ে পড়ে শিশু-কিশোরদের মনে। সেই ছোটবেলার কথা মনে... ...বাকিটুকু পড়ুন

×