somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিয়ন্ত্রণহীন বাজার: জনজীবনে নাভিশ্বাস

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১১ রাত ৯:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। বাজার নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে সরকার। ক্ষমতাসীন মহাজোট সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ছিল নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা। সরকার ব্যবসায়ীদের সাথে দফায় দফায় বৈঠক, সভা, সেমিনার করেও থামাতে পারেনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। গত এক বছরে চাল, ডাল, তেল, মরিচ, চিনি, আটাসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে লাগামহীনভাবে।
টিসিবি'র গবেষণা সেলের তথ্যানুযায়ী, মোটা চালের বর্তমান দাম ৩৫ থেকে ৩৭ টাকা, এক বছর আগেও যা ছিল ২৬ থেকে ২৮ টাকা। বাৎসরিক বৃদ্ধির হার ৩৩ দশমিক ৩৩ শতাংশ। সরু চাল বর্তমানে ৪২-৫২ টাকা, এক বছর আগের দাম ৩৫-৪৪ টাকা, বাৎসরিক বৃদ্ধির হার ১৮ দশমিক ৯৯ শতাংশ। মাঝারি চালের দাম বেড়েছে ১৭ দশমিক ৬৫ শতাংশ। আজ শুক্রবার প্রতি কেজি খোলা আটার দাম ছিল ৩৩ থেকে ৩৬ টাকা, এক বছর আগে ছিল ২১ থেকে ২২ টাকা, বাৎসরিক মূল্য বৃদ্ধি ৫৫ দশমিক ৮১ শতাংশ। সয়াবিন ১০৩ থেকে ১০৭ টাকা, এক বছর আগে ছিল ৭০ থেকে ৭৪ টাকা, বাৎসরিক মূল্য বৃদ্ধি ৪৫ দশমিক ৮৩ শতাংশ। গত এক বছরে মূল্য বৃদ্ধি পামওয়েলে ৬০ শতাংশ, রসুনে ৭৫ দশমিক ৬১ শতাংশ, হলুদে ৮০ দশমিক ৬০ শতাংশ এবং শুকনা মরিচে ৩৩ দশমিক ৩৩ শতাংশ।
চালের দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে আসছেনা কোনোভাবেই। ওএমএস, ফেয়ার প্রাইসে চালের লাইন শুধুই লম্বা হচ্ছে। চলতি সপ্তাহেও প্রতি কেজিতে দাম বেড়েছে ২ থেকে ৩ টাকা।
শুক্রবারের বাজার দর: চালের দাম-মিনিকেট পাইকারি ৪৯-৫০ টাকা, খুচরা ৫১-৫২ টাকা, পাড়ি পাইকারি ৪০-৪১ টাকা, খুচরা ৪২-৪৩ টাকা, বি আর (২৮) পাইকারি ৪৪-৪৮ টাকা, খুচরা ৪৯-৫০ টাকা, নাজির পাইকারি ৪৪-৪৬ টাকা, খুচরা ৪৭-৫১ টাকা, স্বর্ণা পাইকারি ৩৫-৩৬ টাকা, খুচরা ৩৬-৩৭ টাকা, মোটা চাল পাইকারি ৩৪-৩৫ টাকা, খুচরা ৩৬-৩৭ টাকা, হাসকি পাইকারি ৩৫-৩৬ টাকা, খুচরা ৩৭-৩৮ টাকা, পোলাও চাল ৮৫-৯০ টাকা।
মসলার মধ্যে দেশি আদা প্রতি কেজি ৮০-৯০ টাকা, (চায়না) ১১০-১২০ টাকা, রসুন ১৮০ টাকা, পেঁয়াজ ২৫ টাকা, শুকনা মরিচ ১৭০-১৮০ টাকা, হলুদ ৩শ ২৫ টাকা, জিরা প্রতি কেজি ৩৭০ টাকা। এলাচি ২৮০০ টাকা, দারুচিনি ২২০ টাকা।
সয়াবিন প্রতি লিটার ১১২-১১৫ টাকা, সুপার ১০৭-১১০ টাকা, ৫ লিটার বোতলজাত রূপচাদা ৫২০ টাকা, সরিষার তেল প্রতি লিটার ১৭০ টাকা। গত সপ্তাহের তুলনায় আলু, পেঁয়াজ, বেগুন, মুলা, শিমের দাম কমেছে। প্রতি কেজি করলা ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, পেঁপে ১৫ টাকা, শসা ২৫ টাকা, আলু ৮ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, শিম ৩০ টাকা, মুলা ১৫ টাকা, গোল বেগুন ৩০ টাকা, কাঁচা মরিচ ৪০-৫০ টাকা, টমেটো ৪০-৫০ টাকা।
ব্রয়লার মুরগি প্রতি কেজি ১১০-১১৫ টাকা, দেশি মুরগি ২৮০-৩২০ টাকা, গরুর মাংস প্রতি কেজি ২৫০-২৬০ টাকা, খাসি ৩৫০-৪০০ টাকা।
রুই মাছ প্রতি কেজি ২২০-২৪০ টাকা, ইলিশ মাছ প্রতি কেজি ৪শ ৫০ টাকা থেকে ৫শ টাকায় বিক্রি হচ্ছে।
Click This Link
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×