somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মস্তিষ্কের যত্ন ও পরিচর্যা

০১ লা সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ত্বক, চেহারা, দাঁত, চুল, চোখ, হাত-পা ইত্যাদির যত্নে আমরা যেমন আগ্রহী ও সচেতন - মস্তিষ্কের ব্যাপারে কি ঠিক তেমন? কেন না? অথচ ওটাই বলতে গেলে দেহের সবকিছুর নিয়ন্ত্রক-নিয়ামক! হয়তো ওটাকে বাহির থেকে দেখা যায় না বলেই এ অবস্থা। মনের ক্ষেত্রেও ঘটে থাকে যেমনটা। চেহারা আর ত্বক সাদা করতে মানুষ যত ব্যস্ত, মনটাকে সাদা করতে তো তেমন মানসম্পন্ন চেষ্টা খুব কমই দেখা যায়!
যাকগে, বলছিলাম মস্তিষ্কের যত্ন ও পরিচর্যার কথা। দেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐ অঙ্গটি দিনে দিনে আমাদের অলক্ষ্যেই বয়স্ক হয়ে যাচ্ছে। আসুন দেখি, এর ক্ষয় ও গোলযোগ রোধ এবং সুস্থতা সুরক্ষার জন্যে কি কি করা যায়:
১. মস্তিষ্কের ব্যায়াম: নানা কাজে ব্যস্ত থাকলেও নির্দিষ্ট ধরনের কিছু কাজ (ব্যায়াম) মস্তিষ্কের বিশেষ কিছু এলাকায় রক্ত সঞ্চালন বাড়িয়ে তাকে সুস্থ রাখতে সহায়তা করে বলে জানা গেছে। যেমন: খুব তাড়াতাড়ি বলে ফেলুন তো নিচের ছবিতে লেখা শব্দগুলো কি কি রঙের? খেয়াল করুন, এখানে শব্দটি পড়া কিন্তু মুখ্য নয়!

(আরো ব্যায়ামের আইটেম আগামী পোস্টে দেয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ!)
২. কফি বা ক্যাফেইন জাতীয় খাদ্য: কফি মানুষকে চাঙ্গা করে ঠিকই, কিন্তু এর আধিক্য মোটেও উপকারী নয়। অস্থিরতা বাড়িয়ে ঘুম কমিয়ে দেয়। দীর্ঘদিন অতিরিক্ত কফি সেবনে একসময় স্মৃতিশক্তিই লোপ পেতে পারে!
৩. কিছু সময়ের একাকীত্ব: একাকী চুপ করে নিজের ও মানুষের জন্য একাগ্রচিত্তে যৌক্তিক, সুন্দর ও ভাল কিছু কল্যাণ-চিন্তা মস্তিষ্ককে অনেক প্রশান্তি দেয়। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি (ওযু) নিয়ে নিয়মিত অর্থ বুঝে মনোযোগসহ নামাজ আদায় মস্তিষ্ক সুরক্ষায় অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে! অন্যান্যদের জন্যও রয়েছে বিভিন্ন ব্যবস্থা ও পদ্ধতি।
৪. খাদ্যাভ্যাস: খাবারের ধরনের সাথে মন ও মস্তিষ্কের সরাসরি যোগাযোগ পরিলক্ষিত হয়েছে। টাটকা ও সতেজ ফল ও শাক-সবজি গ্রহণে মন ও মস্তিষ্ক সুস্থ ও শান্ত থাকার প্রমাণ পাওয়া গেছে। আর লোহিত মাংস (বিশেষ করে শুকর), অতিরিক্ত চর্বিযুক্ত গরু, খাসি ইত্যাদি, তামাক, মদ ও মাদকদ্রব্য চিন্তাশক্তিতে মন্থরতা নিয়ে আসে। তবে মাছ (ওমেগা-৩ সমৃদ্ধ) বরং বয়োবৃদ্ধিকে স্তিমিত করে দেয়!
৫. পানি: খুবই উপকারী। সবসময় পান করা উচিত প্রচুর পরিমানে। বিভিন্ন ফলের (হোম-মেড) জুস ও হারবাল চা মস্তিষ্কের জন্য উপকারী!
৬. হাঁটা: প্রতিদিন কমপক্ষে ৩০ মিনিট একটু দ্রুত হাঁটার অভ্যাস শরীর ও মস্তিষ্কের জন্য খুবই উপকারী। এতে রক্তে অতিরিক্ত চিনি নিয়ন্ত্রণে থাকে, ফলে চিন্তাশক্তি পরিচ্ছন্ন ও তীক্ষ্ণ হয়!
৭. দুশ্চিন্তা: দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা স্মৃতিশক্তি কমিয়ে দেয়। বরং মারাত্মক সব স্নায়ুবিক রোগের কারণ হতে পারে। এক্ষেত্রে পরিস্থিতির বাস্তবতা ও সীমাবদ্ধতাকে স্বীকার করে নিয়ে সেলফ-রিল্যাক্সেশন প্র্যাকটিসের মাধ্যমে সুস্থধারার চিন্তা ও কাজের মাধ্যমে অবস্থার উন্নতির চেষ্টা চালিয়ে যেতে হবে। উপযুক্ত প্রচেষ্টার পাশাপাশি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার ওপর ভরসা করা দুশ্চিন্তা দূরীকরণে অত্যন্ত ফলদায়ক এবং এতে স্বস্তিদায়ক ওষুধের প্রয়োজন কমে যাওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়া গেছে!
তাছাড়া মিথ্যা না বললে, দুর্নীতি না করলে, কাউকে দুঃখ না দিলে, কারো অধিকার হরণ না করলে এবং নিজ-দায়িত্ব যথাসাধ্য পালন করে চললে দুশ্চিন্তার পরিমান এমনিতেই কমে যায়।
৮. বিশ্রাম: নিয়মিত প্রতিদিন কমপক্ষে ৬-৭ ঘণ্টা পরিপূর্ণ বিশ্রামকে নিশ্চিত করতে হবে। এতে চিন্তা ও স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। এটি কম্পিউটার হার্ডডিস্কের অনেকটা ডিফ্র্যাগমেন্টেশানের মতো - যা প্রতিনিয়ত কম্পিউটিং পারফরমেন্সকে বাড়িয়ে দেয়।
আজ এ পর্যন্তই! সবার জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা!
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ১:২৯
২০টি মন্তব্য ২০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

জ্ঞানহীন পাণ্ডিত্য

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:২০


এমন এক পর্যায়ে পৌঁছেছে স্বদেশ,
যে কিছু জানে না; সে-ই দেয় উপদেশ।
“এই করো, সেই করো;” দেখায় সে দিক-
অন্যের জানায় ভ্রান্তি, তারটাই ঠিক।
কণ্ঠে এমনই জোর, যে কিছুটা জানে-
সব ভুলে সে-ও তার কাছে... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

মুহতারাম গোলাম আযমই প্রথম We Revolt বলেছিলেন !

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৫৮


আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের দলীয় ইশতেহার প্রকাশ করেছে, যার নাম দেওয়া হয়েছে ‘জনতার ইশতেহার’। দলটির দাবি, অ্যাপভিত্তিক প্রচারণার মাধ্যমে সংগৃহীত ৩৭ লাখের বেশি... ...বাকিটুকু পড়ুন

×