somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পড়ার মত পোস্ট ১০%-এরও নীচে...

০৩ রা অক্টোবর, ২০১২ রাত ১০:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামু হলো বাংলাদেশের ইতিহাসে ব্লগিং-এর পথিকৃৎ। বাংলায় ব্লগিং কাকে বলে তা হাজার হাজার মানুষকে শিখিয়েছে এই ব্লগটি। ব্লগ তো মূলত একটি বিশাল পাঠাগারের মতো বলেই জানি। সেই মানসিকতা নিয়েই ব্লগে আসি। কিন্তু সেভাবে আর মন ভরছে না ইদানীং!

স্কুল লাইফে বিবিসি হ্যাভ ইওর সে এবং আল-জাজিরা-তে ব্লগিংএর মাধ্যমে আমার এ জগতে হাতে খড়ি পড়ে। বিদেশী ২/৩ টি ব্লগেও ঘোরাফেরা করি। অনেক ভাল এবং উন্নত লাগে ওদের লেখা, চিন্তা, মডারেশন, প্রোডাক্ট, মন্তব্য ও প্রতিমন্তব্যগুলোও।

তবে এখানে এখন কেমন যেন মনে হয়। এ ব্লগের কিছু সিনিয়র ব্লগারদের সুন্দর ও ব্রেন-স্টর্মিং লেখা ও সাহিত্য ছাড়া এটিকে অনেকটা চ্যাটরুম/ফেবু/টুইটারের মতোই লাগে। দু-চার লাইন লিখেই পোস্ট দিয়ে দেয়া হচ্ছে। ভাষা-বানানের চরম করুণ অবস্থা তো আছেই। কোনোটিতে একটি ছবিই সর্বস্ব! ভেতরে তেমন কিছুই নেই। তাছাড়া সুত্র উল্লেখ না করে কপি-পেস্ট তো আছেই। ফলে মন্তব্য-প্রতিমন্তব্যগুলোর মানও তেমনি। পড়ার মতো পোস্টগুলো ১ম পাতায় থাকতেই পারছে না - যদিও নির্বাচিত কলামে অনেক মানসম্পন্ন লেখা পাওয়া যায়। কিন্তু সেখানেও পছন্দের সীমাবদ্ধতা তো আর অস্বীকার করা যায় না। আমার পারসেপশনের সাথে অনেকের মিল না-ও হতে পারে।

তবে সবচেয়ে বেশি বিরক্তি ও আপত্তিকর লাগে উৎকট রাজনৈতিক পোস্টগুলো। সেটি যে মতাদর্শেরই হোক। হ্যাঁ, রাজনৈতিক বিষয়ে আলোচনা থাকবে - কিন্তু তা বিশ্লেষণ-ধর্মী এবং শোভনীয় ভাষায় হওয়া উচিত। এই ব্লগটিকে কি মধুর ক্যান্টিন বা অপরাজেয় বাংলা ভাবা ঠিক হবে?

হ্যাঁ, ব্লগ যে শুধু একটি ভাব-গাম্ভীর্যের জায়গা - তা কিন্তু আমি বলছি না। তবে মজা করাটাও কিন্তু বুদ্ধিদীপ্ত এবং শিক্ষণীয় হওয়ার দরকার আছে বলে আমি মনে করি। বিদেশি কিছু ব্লগে এতিমের মতো ঘুরে ঘুরে আমি তা-ই লক্ষ করেছি।

যাহোক, এক্ষেত্রে আমার মনে হয় মডারেশন এবং আমাদের সুবিজ্ঞ সিনিয়র এবং জুনিয়র হলেও প্রতিভাবান ব্লগারদের কিছু করনীয় রয়েছে। আমার মতো নবীনদের অপক্ক পোস্টগুলোতে কৌশলে সুন্দর সুন্দর মন্তব্য করতে পারেন তাঁরা। পরামর্শও দিতে পারেন। মানসম্পন্ন ব্লগিং-এর ওপর কিছু লেখাও মাঝে মধ্যে স্টিকি বা ট্যাব হিসেবে থাকতে পারে। আরো অনেক কিছু করার আছে - সেসব আমার বিজ্ঞ সিনিয়র (বয়সে নয় ব্লগিং-এ) রা আরো ভাল বলতে পারবেন।

এই পোস্টটির পর নগণ্য হলেও কিছু ফল দেখার আশায় রইলাম...
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান

লিখেছেন ডঃ এম এ আলী, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৩৭


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন

মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৮



মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৫



প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন

জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

লিখেছেন ওয়াদুদ সোহেল মোল্লা, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৩


জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন

ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

×