ছত্রাক থেকে ডিজেল!!
০৫ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
জৈব জ্বালানি নিয়ে গত বছর যখন হৈ চৈ শুরু হল কিউবার বিপ্লবী নেতা ফিডেল কাস্ট্রো যে সময় আরোগ্য-শয্যা থেকে লিখিত একটা নিবন্ধ বিশ্বকে এই হুঁশিয়ার করে দিয়েছিলেন, এর ফলে বিশ্বে খাদ্য শষ্যের উপর চাপ বাড়বে একই সাথে বৃদ্ধি পাবে ক্ষুধাকাতর মানুষের সংখ্যা। পুরো বিষয়টা দুবর্ল স্মরণ শক্তির উপর ভিত্তি করে বলছি। তাই ভাবার্থ ঠিক থাকলেও শব্দ প্রয়োগে হেরফের যে ঘটেনি তার নিশ্চয়তা দেয়া যাবে না। কিন্তু খাদ্য শস্যের উপর কোনো রকম চাপ পড়বে কিন্তু জৈব জ্বালানি যোগাবে এমনটাও সম্ভব। কি করে? মনের মধ্যে উকি দেয়া প্রশ্নের জবাবে বলা যায়,এবারও সংকট সমাধান হবে ছত্রাকের কল্যাণে। উলমো গাছ (ulmo tree)Eucryphia cordiflia) নামের একজাতীয় বৃক্ষের(এই বৃক্ষের পত্র ও পুষ্পের ছবি দেয়া হল।) পত্রে জন্মায় Gliocladium roseum নামের এক জাতের ছত্রাক। এই ছত্রাক বাষ্প আকারে ডিজেল তৈরি করে। তরল ডিজেল যোগাড় করতে যতোটা বেগ পেতে হয় এই বাস্পীভূত ডিজেল যোগার করতে তেমন বেগ পেতে হয় না। বিশ্বের আর কোনও ছত্রাক উদ্ভিদ বা অনুজীব এমন কর্মটি করে বলে বিজ্ঞানীরা এখন প্রমান পাননি। এই ছত্রাককে এন্ডোফাইট বলা হয় এবং এ জাতীয় ছত্রাক জন্মায় উদ্ভিদ কোষের ভেতর। Gliocladium roseum নামের এই ছত্রাক অন্য ছত্রাককে হত্যা করার জন্য ডিজেলের বাষ্প তৈরি করে। এ ছাড়া এ জাতীয় সেলুলোজেও জন্মাতে পারে। প্রকৃতিতে অফুরন্তর সেলুলোজ রয়েছে। আর সেলুলোজে রয়েছে প্রচুর পরিমাণ হাইড্রকার্বন । থাকলে কি হবে ওখান থেকে হাইড্রকার্বন যোগাড় করা সত্যিই দুরূহ এক কাজ। কাজেই হয়ত আগামি একদা ছত্রাক দিয়ে উৎপন্ন করা জ্বালানিতে চড়বে আমাদের গাড়ি। তেলের দামের এবং অর্থহীনতার কারণে আজ আমি গাড়ি কিনি নি। আমার দলে আরো অনেকই আছেন। আগামিতে হয়ত আমাদের মত সবার গাড়ি থাকবে, এক বা একাধিক।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন