somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খোঁজ দ্য ওয়াইফাই!

১৭ ই মে, ২০১৪ রাত ১২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

; কাহিনীটার শুরু মতিঝিলে। সবে মাত্র বিআরটিসি'র এসিযুক্ত বাসে একটা সিট ফাঁকা পেয়ে বসেছি। পাশের ভদ্রলোক আমাকে গায়ে নাড়া দিয়ে বললেন, 'ভাই, ওয়াইফাই কই?'
আমি চরম গরমে আউলিয়ে গেছিলাম। বেটার মুখের দিকে কিছুক্ষণ ফ্যালফ্যাল করে তাকিয়ে বোঝার চেষ্টা করলাম যে সে পাগল প্রজাতির কি না! কিছুক্ষণ পরে আমার মাথায় ঢুকল যে বিআরটিসি বাসে তো ওয়াইফাই ইন্টারনেট সার্ভিস চালু করেছে। আমি মাথা ঘুরিয়ে আশেপাশে দেখতে লাগলাম কোথাও ওয়াইফাই সাইন দেখা যায় কি না, দেখলাম নাই। শুধু মাত্র টিকিট হাতে রাখার নির্দেশনা ছাড়া ওয়াইফাই সাইনের কোন টিকিটাও দেখলাম না।

আমি বেটারে বললাম, ভাই নাই। সে আমার দিকে 'ওই, তুই কস কি মমিন' লুক দিল। আমি আবারও বললাম, ভাই ওয়াইফাই নাই এই বাসে। যতদূর জানি, যেসব বাসে ওয়াইফাই থাকবে সেই সব বাসে একটা 'কিউ আর' কোড থাকবে। কোড টা স্ক্যান করে নিয়ে ইন্টারনেট ইউজ করতে হবে।

লোকটা এবার প্রায় চিৎকার করে তার মোবাইলে পাওয়া ওয়াইফাই সিগন্যাল গুলো দেখাতে দেখাতে বলতে লাগল, এই দেখেন কত্তগুলা ওয়াইফাই! কেউ পাসওয়ার্ড জানলে পাসওয়ার্ড কন।

কিন্তু আপসুস! আমরা কেউই তাকে পাসওয়ার্ড বলতে পারলাম না। বিষয়টা এইখানে শেষ হইলেও পারত! কিন্তু না! সে যেন আবার কারে ফোন দিয়া ঘটনার সবিশেষ অতীব আগ্রহের সাথে বর্ণনা দিল। তবে ফোনের ওই পাশের মানুষটাও তাকে তার এহেন 'খোঁজ দ্যা সার্চ ফর পাসওয়ার্ড' মিশনে উদ্ধার করতে পারল না।

আমরা সবাই যে যার কাজে মনোযোগ দিলাম। বাসের পরিস্থিতি আবার শান্ত। আমি আমার অভ্যাস বশতঃ ঝিমানো শুরু করে দিলাম। কিন্তু বাস জিপিও'র সামনে আসতেই, পাশে বসা জনাব আমাকে ঠ্যালা দিয়া চিৎকার করতে লাগলেন, 'দেখছেন? পাইছি। একটু মাথা না খাটাইলে কোন লাভ হয় না, বুঝছেন?' আমি আবারও ঘুম থেকে ধরফরাইয়া ওঠাতে ঘটনার আগা মাথা বুঝতে পারছিলাম না। জনাবে ঘটনা আঁচ করতে পেরে, আমাকে তার গুগল প্লে ষ্টোর দেখাইলেন। আমি দেখলাম তাহার চাক্কি ঘুরছে, লোডিং, লোডিং টাইপ।

আমি বুঝলাম হয়ত তিনি ওইখানে কোন এক ওয়াইফাই সিগন্যালে কানেক্ট করতে পেরেছেন। চুপচাপ বসে রইলাম যে বাস ছাড়ুক, ঘটনা কি হয় দেখি। একটু পরে যথারীতি তিনি সিগন্যাল হারিয়ে চুপচাপ তার ইন্টারনেট চালানোর ইচ্ছাকে মাটিচাপা দিয়ে ব্যাপক সাউনডে 'অ্যাঙ্গরি বার্ডস' খেলে আমার মনে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলেন।

কাকলী মোড়ে বাস থেকে নামার সময়, আমি তাকে ব্যাপক এক খোঁচা মেরে বললাম, কি ভাই ডাউনলোড করলেন না কি অনেক কিছু? বেচারাকে বড়ই বিমর্ষ দৃষ্টিতে আমার দিকে তাকাতে দেখলাম।

পুনশ্চঃ হে বঙ্গ জননি, বাসে ওয়াইফাই দিলা তবে মানুষকে কেন তা চালানোর নির্দেশিকা দিলা না?

সতর্কীকরণঃ ভাই আর যেখানেই ওয়াইফাই দেন, প্লিজ ৩ নাম্বার বাসে দিয়েন না।
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

Sajna

লিখেছেন আরমান আরজু, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১



Sajna
Love is sacred;
Commences from the intense mystery of pure souls.
Has a beginning, but no end;
Here, only peace prevails.
So, love—
Solely for the sincere and the disenchanted,
Not for the pharisaic.
...বাকিটুকু পড়ুন

বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১



আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

×