somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঘুরে এলাম রাতার গুল!

০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
;



দেখা হয় নাই কম্পিউটার খুলিয়া-
ফেসবুক খানি চক্ষু মেলিয়া-

আমার অবস্থা যখন এই টাইপের থাকে তখন আমি বুঝি যে এই দৌড়ের মাঝে এবার আমার একটা বিরতি নিতে হবে। এবার বিরতি নিয়ে ঘুরে এলাম রাতার গুল, সিলেট। বিকেল ৫ টা তেও জানতাম না যে সিলেট যাওয়া হবে। হটাত করে দলবল নিয়ে সিধান্ত নেয়া হয় যে না, যাবই যাব সিলেট।

কোনমতে গ্রীন লাইন বাসের রাত ১২ঃ০৫ এর টিকেট ম্যানেজ করে ১০ঃ০০ টার সময়েই বাস কাউনটারে পৌঁছে যাই। দীর্ঘ এই সময়ে নিজের বোধদয় হয় যে অবিবাহিত থাকাটা দুঃখের না কিন্তু আপনি যখন দেখবেন একের পর এক 'জোড়া' ঘুরতে যাওয়ার জন্যে এই বাস ওই বাসে উঠছে তখন আপনার লাড্ডু খাওয়া নিয়ে একটা আফসোস থাকবেই।

যাইহোক, ভোর ৬ টার সময় আমরা পৌঁছি সিলেটে। কোন হোটেলে উঠব তার ঠিক ছিল না। সাথের একজন কেবলই 'ওই হোটেল' 'ওই হোটেল' করে মাতামাতি করতে লাগল। তবে মোবাইল ফোনের যুগে এবং সিলেট শহরের স্মার্ট সিএনজিওয়ালা মামাদের কল্যাণে বের করা গেল যে, 'ওই হোটেল' আসলে মীরাবাজারের 'সুপ্রিম হোটেল।'

হোটেল হিসেবে সুপ্রিম বেশ ভাল। বাজেট এবং সার্ভিস দু'টোই চমৎকার। ফ্রেশ হয়েই একটা গাড়ি ভাড়া করে রওয়ানা হলাম রাতার গুল সয়াম্প ফরেস্ট।

সিলেট শহর থেকে ২৫ কিঃমিঃ দূরে। কাছাকাছি রাস্তার অবস্থা খুব বেশি ভাল না। তবে ঘর বর্ষায় না গেলে কোন মজাই পাওয়া যাবে না। ভাগ্যের জোরে বর্ষা কাল থাকলেও বৃষ্টি ছিল না। কাছাকাছি গিয়ে দেখি নিদারুন নৌকাই ঘোরার একমাত্র বাহন। সাথের সবাই নৌকাতে উঠলেও আমার পানিভীতি থাকায় আমি উঠতে ভয় পাচ্ছিলাম। পরে ভাবলাম কি হবে পাড়ে থেকে? এদের নৌকা যদি উল্টায়, তবে এদের বাসার মানুষজন এসে আমারে কিলাইয়া ডুবায়ে দিয়ে যাবে। তার থেকে আল্লাহর নাম নিয়ে উঠে পড়লাম।

নৌকায় উঠতেই মাঝি মামা বলে, এই জঙ্গলে মেছো বাঘ, সাপ, জোঁক আর বানরে ভরা। এই কথা শুনে আমার শক্ত হয়ে বসে আল্লাহ'র নাম নেয়া ছাড়া আর কিছু করার ছিল না।

নৌকা চলতে থাকল। ধিরে ধিরে তীর ফেলে ঢুকে যাই জঙ্গলে। এইবার আর কোন আফসোস থাকল না। এত্ত সুন্দর। আলহামদুলিল্লাহ। একটা ওয়াচ টাওয়ার হচ্ছে সেখানে। উঠলাম তার উপর। নতুন ঢালাই তাই পাশে গিয়ে ছবি তুলতে সাহস হল না। কিন্তু কি যে সুন্দর! তা নিজের চোখে না দেখলে বোঝা যাবে না। আস্তে আস্তে জঙ্গলের আরও ভিতরে গেলাম। আমার কপাল ভাল ছিল যে কেবল 'ইয়া' লম্বা একটা জোঁক দেখা ছাড়া আর কোন কিছু দেখে ভয় পেতে হয়নি।


একদিনের এই রিফ্রেশমেনট ভাল ছিল। তবে আসার সময় এনা বাসের সেই পাগলা ড্রাইভারের পাগলামির কথা ভুলব না। ২০ ফিত চওড়া রাস্তার দুই পাশে চলতে থাকা গাড়ির মাঝেও তিনি যেভাবে ওভারটেক করছিলেন! তাতে সবাই যে পরিমানে আল্লাহর নাম নিচ্ছিল তার সওয়াবের একটা অংশ তিনি পেতেই পারেন!

সব মিলে ভাল ছিল, খুব ভাল ছিল। আমার এত্ত ভাল লাগে ক্যারে? কিনু?
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৪ রাত ৩:০০
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পরিস্থিতি কি জটিল?

লিখেছেন শেরজা তপন, ০৩ রা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫৯

বাইরে যাওয়ার প্রস্তুতি নিয়ে বসে আছি, অথচ বাইরে পুলিশের সাউন্ড গ্রেনেড আর টিয়ার গ্যাসের শব্দে চারদিক প্রকম্পিত! মিরপুরে আমার বাসার কাছেই মেট্রো রেলের নিচে আগুন দেওয়া হয়েছে; কিছুক্ষণের জন্য মেট্রো... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ২০৩

লিখেছেন রাজীব নুর, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৯



খাওয়া দাওয়া করাটা আজকাল বিরক্তকর লাগে।
কিন্তু মানুষের বেঁচে থাকতে হলে- খেতে হবে। না খেলে শরীর দুর্বল হয়ে যাবে। প্রিয় খাবার গুলোও খেতে ইচ্ছা করে না। ভালো লাগে... ...বাকিটুকু পড়ুন

আজ আমেরিকার মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৬


এই লেখাটি যখন লিখছি, তখন এই গুজবটি ছড়িয়ে পড়েছে যে, ইসরায়েল ট্রাম্পকে রাজি করিয়েছে, যাতে মধ্যবর্তী নির্বাচনের পরপরই আমেরিকা ইরানে পারমাণবিক বোমা হামলা করে। বিগত বছরগুলোতে ইসরাইল সারা বিশ্বের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার বেঁচে থাকাই তাদের ভয়ের কারণ॥

লিখেছেন ক্লোন রাফা, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ রাত ২:৫১





শেখ হাসিনার বেঁচে থাকা নিয়ে আক্ষেপ কেন? একটি রাজনৈতিক সমীকরণের বিশ্লেষণ

সম্প্রতি তারেক রহমানের উপদেষ্টা জাহেদুর রহমানের একটি বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা শুরু হয়েছে - "শেখ হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

ব্যালটের চিঠি: মাননীয় ট্রাম্প, আপনার বাকি বন্ধ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

"আমেরিকাকে আবার মহান করব" বলে এসে যিনি দুনিয়ার সবাইকে বিরক্ত করলেন, ভোটাররা তাঁকে জানিয়ে দিলেন: হুমকি ধমকি আর উম্মাতাল আঁতলামির... ...বাকিটুকু পড়ুন

×