somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তাবিজবিদ্যা

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের দেশের মত এত্ত হরেক রকম তাবিজ আর কোন দেশে ঝুলায় কি না আমার জানা নাই। তাবিজ জিনিষটা যে শিরক সেটা সবাই না জানলেও 'প্রেমে বিফল' হওয়া থেকে শুরু করে 'অপরের ক্ষতি হইতে মুক্তি' সহ সকল বিষয়ে আলাদা আলাদা বিভিন্ন আকৄতইর তাবিজ ঝুলাইতে যে হইবে তা বোধহয় অনেকেই জানে।

হাহ! বইলা নাক সিটকাইলে হইবে না, ফেসবুকিয় জনগণ। রাস্তায় বাইর হইতে হইবে। মানুষ দেখিতে হইবে। গোল তাবিজ, চারকোনা তাবিজ, রম্বস তাবিজ, বর্গক্ষেত্র তাবিজ সকলই দেখিতে পারা যাইবে। ক্ষেত্রবিশেষে তাবিজে, তাবিজে টোকাটুকিতে টুাং টাং শব্দও শুনতে পারা যাইবে।

এত বিশ্বাস পেটে লইয়া জাতি কি করিবে?

সবথেকে অদ্ভুত হল যারা তাবিজ দেয় তাদের কথাবার্তা। তারা এমন সব কমন কথা বলবে, যে আপনার মনে হবে আরি! এইটাই তো হইছে।

যেমন, আপনি কি মাঝে মাঝে পিছনে জোরে শব্দ হলে ভয় পান? (কি মুশকিল, শব্দ হইলে তো ভয় পাইবই!)
আপনার বিদেশ যাত্রা আছে, তবে মাঝে বাধা আছে (বিদেশে যাওয়ার পথে ভিসা থেকে শুরু করে এয়ার টিকেট, থাকার জায়গা, ডলার এন্ডোরসমেন্ট সবই তো ঝামেলার রে ভাই! তুই আর নতুন কি কইলি!)
আপনার মনের মানুষের সামনে বেশি, বেশি যাইবেন। কথা কইবেন (আরে বেডা, হে যদি সাহস কইরা তার মনের মানুষের সামনে যাইতেই পারত আর কথাই কইতে পারত! তাইলে কি আর তোর কাছে আসত?)

এরপরে আছে 'হাদিয়া বানিজ্য'। যারা তাবিজ দেয় তারা আবার তাবিজের মুল্য নেয় না। মুল্য নেয়া হারাম! তবে হাদিয়া প্রযোজ্য! ভাই দুইটাই তো টাকা পয়সা! এই সিলি ম্যাটারটাও বুঝাইয়া দিতে হইবে?

যাউকগা, ইয়া নফসি ইয়া নফসি। নিজের ভাল নিজের বুঝতে হইবে।

জনৈক রিক্সাওয়ালা মামা'র হাতে তাবিজের প্রদর্শনী দেখে হটাত লিখতে মনে চাইল। বেচারার মনে হয় তাবিজে'র ওজনই ২/৩ কেজি হইবে!

মানুষ সব সময় অসাধারণ সাজতে চায়। কিন্তু সাধারন হওয়াটা একটা অসাধারন বিষয়, সবাই সাধারন হতে পারে না।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৬
৫টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ পাখির জগত

লিখেছেন ইসিয়াক, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:০০



টোনাপাখি লেজ নাচিয়ে গাইছে মধুর গান।
গান শুনে টুনিপাখি আহ্লাদে আটখান।

টোনা যখন উড়ে ঘুরে অন্য ডালে বসে।
টুনি এসে ঠিক তখনই বসে তারই পাশে।

বুলবুলিদের পাড়ায় আজ দারুণ শোরগোল।
নানা শব্দের... ...বাকিটুকু পড়ুন

মোহভঙ্গ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৯ ই মে, ২০২৬ সকাল ৭:৪৮



পদ্মা সেতু নিয়ে কত অপবাদই না দেয়া হয়েছিলো! বলা হয়েছিলো- বাংলাদেশ কখনো নিজস্ব অর্থায়নে এত বড় প্রকল্প করতে পারবে না। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্বব্যাংক সরে দাঁড়ায়। অথচ শেষ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×