বাউরি
আমার বিবর্ন বিবস্ত্র শরিরটার দিকে
তাকিয়ে লজ্জা পাবেন না।
এটাই এখন কালচার,
আর আমি একজন কালচারাল্মানুষ।
এই শহর আমাকে অনেক কিছু দিয়েছে
সুখ,সোহাগ- কিছুই বাদ দেয়নি।
তাকিয়ে দেখুন কালের সাক্ষী হয়ে আছে
সেই অন্ধকার গলি,আর
টিমটিমে আলো জলা ঘর।
কত লোককে নতুন ভাবে চিনেছি আমি,
যেমন ধরুন সংযোমি দের সঙ্গোমি অবস্থায়,
কর্মীদের কর্ম তৎপড়তায়,
বাদ জায়নি শুভাকাঙ্খিরাও।
আমি আজ সুখি।
পেটে খিদের জ্বালা নেই ,
মনে এখন আগুন নেই।
সন্তানের মাও আমি।
আমি ত্প্ত।
সবই পেয়েছি।
খালি পায়নি একটাই,
সামাজিক স্বিকৃতি।
তাই আজও সমাজকর্মী নই,
শুধুই যৌনকর্মী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


