somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হারামির ফোনের প্রতারণা : বিজ্ঞাপন বন্ধের হুমকীতে সংবাদ প্রকাশ করছে না মিডিয়া

১৩ ই অক্টোবর, ২০১১ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলাদেশ শ্রম আইন-২০০৬ অনুযায়ী দেড় হাজার শ্রমিকের নিয়োগপত্র প্রদানসহ ৭ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে গ্রামীণফোন লিমিটেডের শ্রমিকরা।

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় গ্রামীণফোন কার্যালয়ের সামনে বেশ কয়েকদিন ধরেই মানববন্ধন কর্মসূচি চলছে। কর্মসূচিতে প্রায় নয় শতাধিক শ্রমিক অংশ নিয়েছে। তারা বিভিন্ন ব্যানার এবং প্ল্যাকার্ড নিয়ে অফিসের সামনের সিড়িতে অবস্থান করছে।

কিন্তু হারামীর ফোন বিজ্ঞাপন দেওয়া বন্ধ করে দিবে এই ভয়ে মিডিয়াগুলো এই প্রতারণা ও মানববন্ধনের সংবাদ প্রকাশ বা প্রচার করছে না।

আন্দোলনরত গ্রামীণফোন লি. শ্রমিক ইউনিয়নের (প্রস্তাবিত) সাধারণ সম্পাদক মোসলেউদ্দিন বলেন, ‘নরওয়ে থেকে আসা টেলিনর গ্রুপের এমডি মি. বাকসাস বাংলাদেশে এসেছেন। শ্রমিকদের দাবি নিয়ে সকালে গ্রামীণফোনের অফিসে স্মারকলিপি দিতে গেলে তাদের বের করে দেওয়া হয়।’

টেলিনরের ওই কর্মকর্তার সঙ্গে দেখা না হওয়া পর্যন্ত তারা সেখানে থাকবেন বলে জানান তিনি।

এদিন সারা দেশের বিভাগ ও জেলা পর্যায়ের গ্রামীণফোন অফিসের সামনে এ কর্মসূচি পালিত হচ্ছে বলে জানিয়েছেন তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারি শ্রমিকরা জানান, ১০ থেকে ১৪ বছর ধরে তারা গ্রামীণফোনের বিভিন্ন অফিসে কর্মরত আছেন। গ্রামীণফোনের নিয়োগ বিজ্ঞপ্তির সূত্র ধরে তারা নির্ধারিত শর্ত পূরণ করে নিয়োগ পরীক্ষা ও ইন্টারভিউ দিয়ে বিভিন্ন স্থায়ী পদে চাকরিতে যোগ দেন।

কিছু দিন পরে তাদেরকে একটি করে আইডি নম্বর এবং মোবাইল ফোন নম্বর দেওয়া হয়।

এর কিছু দিন পরে গ্রামীণফোন কর্তৃপক্ষের কাছে নিয়োগপত্র চাইলে তারা কার্ডের উপরে স্মার্ট ও জ্যামসন এবং নিচে গ্রামীণফোন লেখা একটি করে পরিচয়পত্র দেন। স্মার্ট ও জ্যামসন্স লেখা বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোন তাদের জানায়, তারা গ্রামীণফোনের স্টাফ। সরকারি রাজস্ব সংক্রান্ত বিষয়ের অজুহাত দিয়ে এ বিষয়ে তাদের মন্তব্য করতে নিষেধ করা হয়।

কর্মচারীরা বলেন, ‘বেতন তোলার আগে স্মার্ট ও জ্যামসন্সের কাগজে তাদের স্বাক্ষর করিয়ে নেওয়া হয়, না দিলে চাকরি চলে যায়। এভাবে গ্রামীণফোন দাসত্ব প্রথা কায়েম করে চলেছে এবং শ্রমিকদের নির্যাতন করে আসছে।

কর্মচারীরা জানান, বেশ কয়েক বছর পর তারা জানতে পারে মি. পিটার পি সরকার এবং লতিফুস সামছ্ রিংকু গ্রামীণফোনের মধ্যস্বত্ত্বভোগী দালাল কোম্পানি। তারা শ্রমিকদের উপার্জিত অর্থের বিরাট অংশ কৌশলে গ্রামীণফোন থেকে গ্রহণ করে। এতে মোটা অংকের রাজস্ব থেকে সরকার বঞ্চিত হয়।

গ্রামীণফোনের কিছু অসাধু কর্মকর্তা তাদের দীর্ঘ দিন নির্যাতন করে আসছে। তাদের বেতন-ভাতা বাড়ানো হচ্ছে না- এমন অভিযোগ এনে তারা ২০০৮ সালের ২২ জুন প্রথম শ্রম আদালতে বেশকিছু মামলা করে।

চলতি বছরের ৩০ মার্চ আদালত শ্রমিকদের স্থায়ী শ্রমিক হিসেবে নিয়োগপত্র প্রদান এবং আইন অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের রায় দেন। রায়ের বিপক্ষে গ্রামীণফোন ২৮ এপ্রিল আপীল করে। আপীলেও শ্রমিকদের ডিউটি, বেতন, মোবাইল ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদানের আদেশ দেওয়া হয়।

কিন্তু গ্রামীণফোন আদেশ উপেক্ষা করেছে এবং শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা হয়রানিমূলক মামলা দায়ের করেছে। এছাড়া তাদের উপর বাড়ানো হয়েছে নির্যাতনের মাত্রা।

শ্রমিকরা অভিযোগ করেন, তাদের ডিউটি-বেতন বন্ধ থাকায় পরিবার-পরিজন নিয়ে তারা অমানবিক জীবন অতিবাহিত করছে। শ্রমিকরা যাদের ডিউটি-বেতন বন্ধ আছে তাদের বকেয়া প্রদানসহ অন্যান্য সুবিধা দেওয়া, নির্যাতন বন্ধ করা, বকেয়াসহ গ্রেড প্রদান, হয়রানিমূলক মালা প্রত্যাহার এবং আউট সোর্সের কার্যক্রম বন্ধ করার দাবি করেন।
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জামায়াতের দ্বিচারিতায় পরিপূর্ণ রাজনীতি

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ২২ শে জুলাই, ২০২৬ ভোর ৫:২৮


১৯৪১ সালে ব্রিটিশ ভারতের লাহোরে ইসলামী চিন্তাবিদ সাইয়েদ আবুল আ’লা মওদূদী ‘জামায়াতে ইসলামী’ গঠন করেন। পরবর্তীতে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর এটি ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’ হিসেবে আত্মপ্রকাশ করে।... ...বাকিটুকু পড়ুন

ধার্মিক কে অনুসরণ করুন ভন্ডকে নয় ।

লিখেছেন কিরকুট, ২২ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৩৮

আমরা প্রায়ই নিজেদের ধর্মপ্রাণ জাতি বলে পরিচয় দিতে ভালোবাসি। কিন্তু প্রশ্ন হলো ধর্ম কি সত্যিই আমাদের নৈতিকতা, মানবিকতা ও সত্যের পথে পরিচালিত করতে পারছে, নাকি কিছু অসভ্য মানুষ ধর্মকে নিজেদের... ...বাকিটুকু পড়ুন

ক্যাপাসিটি চার্জের পর এবার নজর খাম্বায়

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:০৩


বিদ্যুৎ বিল নিয়ে সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই । বিশেষ করে যারা নির্দিষ্ট বেতনে সংসার চালান কিংবা যেসব পরিবারে কেবল একজন মাত্র উপার্জনক্ষম ব্যক্তি আছেন, তাদের মাসে প্রিপেইড মিটারে... ...বাকিটুকু পড়ুন

কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুলাই, ২০২৬ রাত ৯:৫৯



কে হবেন বাংলাদেশের রাষ্ট্রপতি?

বাংলাদেশে রাষ্ট্রপতি পদটি সংবিধানের সর্বোচ্চ সাংবিধানিক পদ। কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মূল্যায়ন যোগ্যতার চেয়ে দলীয় পরিচয়ের ভিত্তিতেই বেশি হয়।... ...বাকিটুকু পড়ুন

চাকরির জন্য সুপারিশ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৩ শে জুলাই, ২০২৬ রাত ১২:৫৮



গত কয়েকদিন যাবত ফেসবুক, ইউটিউব সহ অনলাইন সকল পত্র-পত্রিকা, টিভি নিউজ সহ এমন কোনো স্থান বাদ নেই যেইখানে এক ব্যক্তির রাজনীতি, সাংসদ, সংসদ, চরিত্র, বিবাহ, কাবিন নামা, প্রথম স্ত্রী,... ...বাকিটুকু পড়ুন

×