-সকাল ৭টা বাজে কোচিং !!
- তার জন্যই গতদিন রিমাইন্ডার দিয়ে রেখেছিলাম।আমাকে আবার কয়েকটা রিমাইন্ডার দিয়ে রাখতে হয়,নাইলে উঠতেই পারিনা। ৬টা ৩০ এ বের হলাম আর কোচিং করে ফিরলাম ১০টা ৫০ এর দিকে। ফিরে এসেই শুয়ে পড়লাম বিস্রাম এর আশাই।
- শাহরিয়ার, তোকে ফোন করেছিলাম,ধরিস নাই ক্যান ??
- সাইলেন্ট করা ছিলো,আর নরমাল মোডে করতে মনে নাই।
- তো, আমি আরও তোকে কিছু শাকসবজি নিয়ে আসার জন্য বলতাম,এখনতো তাও হইলো না।
- ডিম দিয়া আজকের দুপুরটা ক্লিয়ার করে ফেলেন। ডিম তো কাল শেষ হয়ে গেছে।
-
১০ মিনিট পর।
-কই গেলি নাকি আমি যাবো। তুই না গেলে আমাকেই বাজারে যেতে হবে আর সেগুলো এনে আবার রান্নাও করতে হবে।
- ক্লিয়ারলি এটা ইমোশনাল ব্ল্যাক-মেইল আম্মু।
- তোকে হোয়াইট-মেইল দিয়ে কাজ হয়না তাই ব্ল্যাক-মেইলই করতে হয়।
সমাজে আমরা যতই ব্লেক-মেইল হইনা কেন,এসব ছাড়া আমরা বেঁচে থাকতে পারতাম বলে মনে হয়না আর পারতাম না এসব ভেবে মনে মনে হাঁসতে।
সর্বশেষ এডিট : ১৪ ই এপ্রিল, ২০১৪ সকাল ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



