somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন কি শুধুই স্বপ্ন

০৭ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছু কিছু স্বপ্নের শুরু আছে কিন্তু তার কোন সুন্দর পরিসমাপ্তি নেই, যা শেষ হবার আগেই ভেঙ্গে যায়। আবার মাঝে মধ্যে ভেঙ্গে যাওয়া সেই স্বপ্নগুলোকে আবার জোড়া দেবার আরেকটা স্বপ্ন নিজেকে হাতছানি দেয়। তারপর স্বপ্নগুলো শুধু স্বপ্নই থেকে যায়। আর রেখে যায় কিছু সুখের আর দুঃখের মিশ্রণে ভুলতে না পারা কিছু স্মৃতি।

পৃথিবীতে যত প্রানী আছে হয়তো মানুষরাই স্বপ্ন দেখতে পছন্দ করে হউক রাত্রি অথবা দিবা স্বপ্ন। অনেকেরই বাস্তবতটাই আবার অনেকের কাছে সবপ্ন। সবপ্ন আছে বলেই আমি/আমরা এখনো নতুন কিছু করার উদ্যোগী হই্‌। কারো স্বপ্ন সাদা কালো আবার কারো সবপ্ন রঙ্গিন। ডাক্তার অথবা প্রকৌশলী হবার স্বপ্ন সে সাদা-কালো যুগের হয়তো এখন কেউ দেখি না। এখন হয়তো দেখি অনেক টাকার মালিক কিভাবে হবো? কেউ হয়তো দেখে দেশ গড়ার স্বপ্ন। আবার কেউ অভিমান করে ট্রাম্প সাহেবের দেশে পাড়ি জমাই। কেউ ফিরে আসে আবার কেউ আসেনা। ওখানে পুরাতন সবপ্নকে মারিয়ে আবার নতুন স্বপ্নে বিভোর থাকি।

আমাদের স্বপ্ন ক্রিকেটে আমরা একদিন বিশ্বকাপ জিতবো, তাইতো আমাদেরর দেশপ্রেমটা এখন এরই মধ্যে নিহিত। একদা ফুটবল নিয়ে স্বপ্ন ছিল যা এখন আর দেখি না, কিভাবে দেখতে হয় তাও ভুলে গেছি। আমরা মানুষ আমাদের দুঃখ আছে, কষ্ট আছে , আছে অর্থনৈতিক কষ্ট, আছে ভালো ব্যবসা, ভালো চাকুরী না পাবার কষ্ট, আছে অসুস্থতার কষ্ট, আছে আপন, প্রিয়/ অপ্রিয় মানুষ হারাবার কষ্ট, আছে হৃদয় ভাঙ্গার। তারপরও স্বপ্ন দেখি, বেঁচে থাকার স্বপ্ন।

আমি একজনকে চিনি নামটা তার ওমর (ছদ্ম নাম দিলাম), একজন চা বিক্রেতা। ১ ছেলে ১ মেয়ে বড় মেয়ে ৬/৭ বছর তো হবে, আর একজন ২/৩ বছরের ছেলে। ২ জন ই অটিজম রোগে আক্রান্ত। মেয়েটার পিছনে অনেক টাকা খরচ করা হয়েছে। কিন্তু চিকিৎসায় সফল হতে পারে নি। এখন তার শুধু একটা স্বপ্ন ছেলেটাকে সুস্থ করা। ওমর সাহেবের জীবন থেমে নাই। দু’জন পঙ্গু ছেলে-মেয়ে নিয়ে বেঁচে আছে। তার চিকিৎসা করার মত অর্থ নেই তাতে কি? আছে আশা , আছে স্বপ্ন একদিন টাকা হবে চিকিৎসা ও হবে।

আমাদের যাদের ছেলে মেয়ে আছে, এবং যারা সুস্থ আছে, চিন্তা করে দেখি আমরা কতই না ভাল আছি? কিন্তু তারপরও আমাদের অনেক দুঃখ অনেক কষ্ট , অনেক কিছু না পাবার কষ্ট। আর সাথে আছে অনেক না বলা স্বপ্ন !
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০২০ সন্ধ্যা ৬:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

কোরআন-হাদিস মানতে বলার ওয়াজ একটি ভুল ওয়াজ

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



সূরা: ৯ তাওবা, ১২২ নং আয়াতের অনুবাদ-
১২২। আর মু’মিনদের এটাও উচিৎ নয় যে (জিহাদের জন্য) সবাই একত্রে বের হয়ে পড়বে। সুতরাং এমন কেন করা হয় না যে, তাদের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×