somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজের জন্য দোয়ার আয়োজন মেনে নেয়ার মতো না : কর্নেল অলি

৩০ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিএনপিতে থাকতে তারেক রহমানের বিরুদ্ধে প্রকাশ্যে দুর্নীতির অভিযোগ তুলেছিলেন কর্নেল অলি আহমেদ (অব.)। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকেও কটাক্ষ করে বক্তৃতা-বিবৃতি দিয়েছেন চারদলীয় জোট ক্ষমতায় থাকতে। এখন তাঁর দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলের শরিক হলেও তারেক রহমানকে মেনে নিতে প্রবল আপত্তি রয়ে গেছে অলি আহমেদের। বিএনপির সঙ্গে জোটে থাকলেও তারেক রহমানকে কিছুতেই মানতে পারছেন না তিনি। এমনকি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার রাজনৈতিক মতাদর্শের সঙ্গেও একমত হতে পারছেন না সাবেক এই বিএনপি নেতা। এনিয়ে ১৮ দল ও বিএনপিতে ভেতরে ভেতরে সমালোচনার অন্ত নেই। এছাড়া জোট শরিকের অনেকেই এসব কারণে অলি আহমেদের ওপর চরম অসন্তুষ্ট বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছে।


এলডিপির ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, জোটগত বিভিন্ন কর্মসূচিতে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবিসহ ব্যানার টানানো, পোস্টার ছাপানোতে প্রকাশ্যে বাধা দেন অলি আহমেদ। এনিয়ে দলের নেতাকর্মীদের কোণঠাসাও করে রাখেন তিনি। গত ২৬ অক্টোবর এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি ছিলেন। ওই অনুষ্ঠানের জন্য আগে থেকেই ব্যানারও তৈরি ছিল। যেখানে খালেদা জিয়ার ছবি থাকায় সেটি বাতিল করে তাৎক্ষণিক ঢাকা মহানগর এলডিপির সভাপতি খালেদ সাইফুল্লাকে দিয়ে নিজের ছবিযুক্ত ব্যানার ঝুলিয়ে দেন অলি আহমেদ। বিষয়টি তখন আঁচ করতে পেরেছিলেন মির্জা ফখরুল। এছাড়া গত ৩০ মে মৃত্যুবার্ষিকীতে এবং ১৯ জানুয়ারি জন্মবার্ষিকীতে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিস্থলে এলডিপি নেতারা যাওয়ার উদ্যোগ নিলেও অলি আহমেদের বিরোধিতার মুখে তা আর হয়ে উঠেনি।


সূত্র জানায়, রাজনৈতিক স্বার্থ হাসিলে বিএনপির সঙ্গে জোটে গেলেও মানসিকভাবে এখনও জিয়া পরিবারের বিরোধিতা থেকে সরে আসতে পারেননি কর্নেল অলি (অব.)। যে কারণে গত রমজান মাসে লন্ডনে চিকিৎসাধীন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে এলডিপির দোয়া মাহফিল নিয়েও নিজের ক্ষোভের কথা ঘনিষ্ঠদের কাছে বলেছেন অলি আহমেদ। তিনি বলেন, ‘আমি দলের চেয়ারম্যান। দোয়া করলে আমার জন্য করা যায়। কিন্তু তারেক রহমানের মতো একজন দুর্নীতিবাজের জন্য দোয়ার আয়োজন মেনে নেয়ার মতো না।’ ওই ঘটনার পর এলডিপির নীতি নির্ধারণী পর্যায়ের বেশ কয়েকজন নেতা অলি আহমেদের ওপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছেন।


নাম প্রকাশ না করার শর্তে এলডিপির শীর্ষস্থানীয় এক নেতা ঢাকাটাইমস টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিএনপির সঙ্গে জোটে গেলেও বেগম জিয়া, তারেক রহমানকে কিছুতেই মেনে নিতে পারছেন না অলি আহমেদ। এমনকি জোটগত কর্মসূচিতেও বিএনপি চেয়ারপারসন ও তারেক রহমানের ছবি ব্যবহার করার ব্যাপারে ঘোর আপত্তি দেখান তিনি। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে ২০১১ সালে চট্টগ্রামের উদ্দেশ্যে খালেদা জিয়ার লংমার্চের আগে কুমিল্লার চান্দিনা এলাকায় এক জনসভা মঞ্চে জিয়াউর রহমান, বেগম জিয়া ও তারেক রহমানের ছবি থাকায় দ্রুত বক্তৃতা দিয়ে ওই জায়গা ছেড়ে যান তিনি। যা তখন জোট নেতারা ভালভাবে নেননি।


এলডিপির ওই নেতা বলেন, অলি আহমেদের এমন জিয়া পরিবার বিদ্বেষী মনোভাব বিএনপি নেতারা ভাল চোখে দেখছেন না। তার ওপর ইতিপূর্বে তিনি বিএনপিতে থাকা অবস্থায় তারেক রহমান সম্পর্কে যাচ্ছেতাই বলেছেন। বিএনপি চেয়ারপারসনকে জড়িয়েও বক্তৃতা দিয়েছেন তিনি। এসব কারণে আগে থেকেই বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ের অনেকে তাকে ভাল চোখে দেখেন না। এ পরিস্থিতিতে বিএনপি বিরোধী তার এ অবস্থান ভবিষ্যতে জোটগত সম্পর্ক অটুট রাখার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে।

এর আগে চারদলীয় জোট ক্ষমতায় থাকতে অলি আহমেদ খালেদা জিয়া ও তারেক রহমান সম্পর্কে বলেছিলেন, ‘অনেকেই বলে থাকেন অমুক ভালো-ছেলে খারাপ। আমি বলি দুটোই বদমাশ। মা-বাবা ভালো হলে ছেলেমেয়েও ভালো হওয়ার কথা।’ তার এ বক্তব্যে ওই সময় বিএনপির ভেতরে-বাইরে ব্যাপক তোলপাড় সৃষ্টি করেছিল। যদিও পরবর্তীতে তিনি এ কথা বিএনপি চেয়ারপারসনকে উদ্দেশ্য করে বলেননি বলে দাবি করেছিলেন। এছাড়া তারেক রহমানকে ‘অর্বাচীন’ বলেও আখ্যায়িত করেছিলেন। খালেদা জিয়াকে বলেছিলেন-‘চোরের মার বড় গলা।’


বিএনপিতে থেকে দলের হাইকমান্ড ও তাঁর পরিবারের বিরোধিতা করে প্রকাশ্যে কথা বলাকে ভালভাবে নেয়নি দলটি নেতাকর্মীরা। পরে তোপের মুখে বিএনপি থেকে বেরিয়ে এসে বিকল্প ধারার চেয়ারম্যান বদরুদ্দোজা চৌধুরীকে সঙ্গে নিয়ে কর্নেল অলি আহমেদ (অব.) গড়ে তোলেন এলডিপি। কিন্তু শেষতক তাতেও ভাঙন লাগে। বদরুদ্দোজা চৌধুরী বিকল্প ধারায় ফিরে গেলে এলডিপিতে একা হয়ে পড়েন অলি।

Source
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

লিখেছেন জুল ভার্ন, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৪৫



মুক্তির সেই দিনঃ এক অবিস্মরণীয় অনুভূতি!

২০১৮ সালে গুম উত্তর ফ্যাসিস্ট সরকারের দেওয়া চারটি ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় কারাবরণ, অমানবিক নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছি। দীর্ঘ প্রতীক্ষা, যন্ত্রণা আর আইনি লড়াইয়ের... ...বাকিটুকু পড়ুন

×