সাধারণ মানুষের বেঁচে থাকার সংগ্রাম দেখি
দেখি দুঃখ দৈন্য আশা হতাশা হাহাকার
দেখি শোষকের কাছে শোষনের চিত্র
এক মুঠো ভাত চাই-
অন্তত একটা ক্ষুধার্তকে বাঁচাই
একখন্ড বস্ত্র চাই-
ঢেকে দেই কিঞ্চিৎ লজ্জা।
আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে
ঠিকানাহীন মানুষের আহাজারি শুনি
ঘর হারিয়ে যারা হয়েছে যাযাবর
একটু কলাপাতার নড়বরে আশ্রয় চাই-
ফিরিয়ে দেই তবু বাসস্থান।
আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে
শিউরে উঠি দেখে, ডুবে আছে যারা আলোর নিচে
কুসংস্কার আর ভয়াবহ অজ্ঞতায়
বর্ণ মালার পাঠ চাই-
শিক্ষায় শিক্ষিত হোক তাদের মানসিকতা।
আমি পথে ঘুরি বাংলার নগরে গ্রামে হালটে বাতরে
অসহায় ভগ্নদশা কৃষক শ্রমিক মজুরের
আত্নচিৎকারে লড়াই শুনি বেঁচে থাকা মরনের
সামান্য সেবা চাই-
ফিরিয়ে দেই অসামান্য জীবন মরার আগে।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০০৯ রাত ৩:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


