মৃদু বাতাসের মত
ঝিরিঝিরি শব্দ নিয়ে আসতে পারো
আসতে পারো বেলা অবেলার যে কোন সময়।
কোন এক বাদল দিনে
আসতে পারো শ্রাবনের সজল মেঘে ভেসে
ঝড়াতে পারো বৃষ্টি
ভেজাতে পারো আঙ্গিনা বষার ছাঁটে।
আসতে পারো এক চন্দ্রিমা রাতে
চাঁদের আলোয় ভরা জোছনায়
পিপাসু চকোরিণীর তৃষ্ণা নিয়ে।
তুমি আসতে পারো শরতের
প্রথম প্রভাতের নরম রোদটুকু নিয়ে।
তুমি আসতে পারো, আসতে পারো
কোলাহল ছেড়ে আনমনে
শান্ত নদীর কূল ঘেঁষে
পায়ে হাঁটা পথটা ধরে
হৃদয়ের নির্জন প্রান্তরে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০০৯ রাত ১:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


